রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে শোরুম ত্যাগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার (১৪ মার্চ) রাতে উত্তরা জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে এ ঘটনা ঘটে।
ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন আলোচনা ও সমালোচনা শুরু হয়। ছবিতে দেখা যায়, রুমিন ফারহানা কাঁখে বেশ কিছু কাপড় নিয়ে বের হচ্ছেন। এ বিষয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ একটি স্ট্যাটাস দিয়ে লিখেন, ‘আড়ং থেকে কেনাকাটা করতে গিয়ে এর আগে বহুবার এমন অভিজ্ঞতা হয়েছিল। কিন্তু আজ এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলাম। একজন সংসদ সদস্যকে এতটুকু সম্মান দেখানো উচিত ছিল।’
তিনি আরও লিখেন, ‘আমরা গ্রাহকেরা টাকা দিয়ে পণ্য কিনব। কিন্তু সেই পণ্য বহন করার জন্য একটি সাধারণ শপিং ব্যাগও পাব না, এটা কেমন নিয়ম? পরিবেশ রক্ষার কথা বলে যদি শপিং ব্যাগ বন্ধ করা হয়, তবে বিকল্প ব্যবস্থা থাকা উচিত। গ্রাহকের সুবিধার চেয়ে নিয়ম চাপিয়ে দেওয়াটাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ব্র্যান্ডের ওপর মানুষের ভালোবাসা ও আস্থা থাকলে, গ্রাহকের প্রতি সম্মান দেখানোও তাদের দায়িত্ব।’
সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মোবাইল ফোনে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ইফতারের পর ঢাকার উত্তরা জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে যাই। মায়ের জন্য চারটি ম্যাক্সি কিনি। কাউন্টারে গিয়ে সাড়ে চার হাজার টাকার বিল ধরিয়ে দেওয়া হয়, কিন্তু কোনো ব্যাগ নেই। কর্তৃপক্ষ বলেন, ব্যাগের জন্য অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে। আমি প্রশ্ন তুলি, কেন কাপড়ের জন্য অতিরিক্ত ৪০ টাকা? এটা অদ্ভুত।’
তিনি আরও বলেন, ‘মায়ের জন্য কেবল আড়ং এ গিয়েছিলাম, কারণ মায়ের মাপের ম্যাক্সি অন্য দোকানে পাওয়া যায় না। নিজের জন্য আমি কখনো আড়ং থেকে কাপড় কিনি না।’
এ বিষয়ে উত্তরা জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোনটি রিসিভ করেননি।
সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় এক পিকআপ চালকের হাতে লাঞ্ছিত হয়েছেন এক পুলিশ সদস্য। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হলেও...
ByDesk ReportMarch 11, 2026চব্বিশের জুলাই আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দুই চোখের দৃষ্টি হারানো মাহবুব আলম আগামীকাল বৃহস্পতিবার বসতে যাচ্ছেন জাতীয় সংসদের গ্যালারিতে। জেলা প্রশাসনের বিশেষ...
ByDesk ReportMarch 11, 2026যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...
ByDesk ReportMarch 14, 2026হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...
ByDesk ReportMarch 14, 2026ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও...
ByDesk ReportMarch 14, 2026উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য...
ByDesk ReportMarch 14, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment