Home জাতীয় আজ জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়

আজ জামায়াতের ইফতারে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Share
Share

জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হবে। এতে দেশের রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক, উলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

ইফতার মাহফিলের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। আয়োজক সূত্র জানিয়েছে, জাতীয় ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও রমজানের তাৎপর্যকে সামনে রেখে এই ইফতারের আয়োজন করা হয়েছে।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে দলীয় ইফতার মাহফিলে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। এ সময় তার সঙ্গে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিন্ন রাজনৈতিক ধারার দলগুলোর মধ্যে এমন সৌজন্য সাক্ষাৎ ও ইফতার অংশগ্রহণ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে। প্রধানমন্ত্রীর অংশগ্রহণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পিলখানা হত্যাকাণ্ডে শহীদ ও খালেদা জিয়ার রুহের মাগফিরাতে ছাত্রদলের ইফতার বিতরণ

সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নগরীর পাঠানঠুলা এলাকায় অর্ধশতাধিক ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয়...

গোয়াইনঘাটে ইমাম রাখা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ১৫

মো. আজিজুর রহমান, গোয়াইনঘাট | সিলেটের গোয়াইনঘাট সদর ইউনিয়নের গহড়া গ্রামে বায়তুন নুর জামে মসজিদে তারাবির নামাজের ইমাম রাখাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে...

Related Articles

কলকাতায় মারা গেলেন আওয়ামী লীগের সাবেক এমপি

  ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ...

তারেকের ছেড়ে দেওয়া আসনে নির্বাচনে লড়বেন বিএনপির যে প্রার্থী

  বগুড়া-৬ (বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা) আসনের উপনির্বাচনে বিএনপির...

আবারও গ্রেপ্তার হয়েছেন সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী আবারও গ্রেপ্তার হয়েছেন। উচ্চ...

নরসিংদীতে তরুণীকে প্রথমবার ধর্ষণের পর, টাকায় সমঝোতা করতে চেয়েছিলেন বিএনপি নেতা

নরসিংদীর মাধবদীতে ১৫ বছর বয়সী কিশোরী আমেনা আক্তারকে অপহরণের পর হত্যা মামলায়...