Home জাতীয় অপরাধ আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি।
অপরাধআইন-বিচারজাতীয়

আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি।

Share
Share

রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের, জামিন আদেশের বিরুদ্ধে আজ রবিবার চেম্বার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সাংবাদিকদের জানান, জামিন আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানির জন্য আজ দিন নির্ধারিত হয়েছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ বলেন, ‘রবিবার এ বিষয়ে শুনানি হবে।’

এর আগে, বুধবার দুপুরে বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন মঞ্জুর করেন এবং জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন।

তবে রাষ্ট্রপক্ষ, হাইকোর্টের এই আদেশের কয়েক ঘণ্টা পরই আপিল বিভাগের চেম্বার আদালতে জামিন স্থগিতের আবেদন করে। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন।

চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, নিম্ন আদালতে জামিন না পেলেও হাইকোর্ট থেকে চিন্ময়ের জামিন মঞ্জুর হয়েছে। তবে তার মুক্তির সম্ভাবনা নেই, কারণ মুক্তির প্রক্রিয়া কাগজপত্রের উপর নির্ভরশীল। হাইকোর্টের আদেশ নিম্ন আদালতের মাধ্যমে কারাগারে পৌঁছাতে এক সপ্তাহ সময় লেগে যেতে পারে।

তিনি আরও জানান, চিন্ময় কৃষ্ণ দাস পাঁচ মাস ধরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।  অপূর্ব বলেন, ‘পরশুদিন ওনার মা ও আমি কারাফটকে গিয়ে দেখা করেছি। উনি মোটামুটি ভালো আছেন, তবে শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটা খারাপ হয়েছে, ওজন কমেছে প্রায় ৭ কেজি। তখনই আমি তাকে জামিনের বিষয়ে আশ্বাস দিয়েছিলাম।’

উল্লেখ্য, গত বছরের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময়ের নেতৃত্বে সনাতনী সম্প্রদায়ের একটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এর জেরে ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়, যাতে আরও ১৮ জনকে আসামি করা হয়।

পরবর্তীতে চিন্ময়ের নেতৃত্বে ২২ নভেম্বর রংপুরে আরেকটি বড় সমাবেশ হয়। পুলিশ ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করে এবং পরদিন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সেদিন আদালতের নির্দেশের পর চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সংঘর্ষে নিহত হন।

পরে চলতি বছরের ২ জানুয়ারি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত চিন্ময়ের জামিন আবেদন খারিজ করেন। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে এআই লার্নিং সেন্টার ও শিল্পায়নের প্রতিশ্রুতি মুক্তাদিরের

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে একটি আধুনিক এআই লার্নিং সেন্টার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি...

বাংলাদেশে ধেয়ে আসছে যে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

ক্রমাগত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ধারাবাহিকতায় ২০৫০ সাল নাগাদ বিশ্বের সবচেয়ে চরম তাপপ্রবণ ছয়টি দেশের একটি হবে বাংলাদেশ—এমন সতর্কবার্তা দিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নতুন এক...

Related Articles

হিন্দু-মুসলিম প্রেমের জেরে যুগলকে নৃশংসভাবে হত্যা

ভারতের উত্তর প্রদেশে আন্ত ধর্মীয় প্রেমের সম্পর্কের জেরে এক তরুণ-তরুণীকে হত্যার অভিযোগে...

ফোনে ব্লক করাকে কেন্দ্র করে বিলাসপুরে যুবক খুন, তরুণী গ্রেপ্তার

ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করাকে কেন্দ্র করে এক যুবককে...

এপস্টেইন বিতর্কে নতুন করে আলোচনায় ‘পাম বিচ হাউস’ — নথিতে তারকাদের ছবি

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের কিছু প্রকাশিত নথি ও ছবিকে ঘিরে...

প্রভাবশালীরা কি অর্থের জোরে ‘এপস্টাইন দলিলসমূহকে’ গোপন রেখেছিলেন?

আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘এপস্টাইন ফাইল’—যুক্তরাষ্ট্রের অর্থশালী ও বিতর্কিত...