সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মোগলাবাজার থানা-পুলিশ তাঁদের আটক করে।
মোগলাবাজার থানার পরিদর্শক মো. এরশাদুল হক ভূঁইয়া বলেন, অন্তত চারটি হায়েস গাড়িতে করে কয়েকজন ছাত্রলীগের নেতা-কর্মী মোগলাবাজার থানা এলাকায় এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুটি হায়েস গাড়িসহ ২০ জনকে আটক করে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এ সময় আরও দুটি হায়েস গাড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই গাড়িগুলোতে আরও ১৫ থেকে ২০ জন নেতা-কর্মী থাকতে পারেন বলে পুলিশের ধারণা।
এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান
তিনি।
Leave a comment