Home জাতীয় অপরাধ রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ
অপরাধ

রাজশাহীতে ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দেওয়া নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

Share
Share

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নগরের সদর হাসপাতাল মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে সংগঠনটির সদস্যসচিব ইমদাদুল হক মিলন ও তাঁর অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার শিকার নেতাকর্মীদের দাবি, ছাত্রলীগের সহযোগিতায় এ হামলা চালানো হয়।

ইমদাদুল হক মিলনের ফেসবুক লাইভের ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, মামলার আসামি ও ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নিষিদ্ধ নেতা শাইনুরকে রাজপাড়া থানার টিভি পুকুর এলাকা থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ সময় ওই এলাকায় শাফায়েত হোসেন মান্নাতের এক চাচাতো ভাই আওয়ামী লীগের কথিত সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক করছিলেন।

মিলনের অভিযোগ, শাইনুরকে পুলিশের হাতে তুলে দেওয়ার কাজে অন্য পক্ষ বাধা দেয়। পরে তাঁকেও ছাত্রলীগের সহযোগী হিসেবে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এরপর বাসায় ফেরার পথে সদর হাসপাতাল মোড়ে শাফায়েত হোসেন মান্নাতের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।

মিলনের দাবি, ছাত্রলীগের সহযোগিতায় এ হামলা চালানো হয়েছে। এতে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার সময় রাজশাহী মহানগর যুবদলের দুই যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব ও ইসমাইল আলী রাহিসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, দুই পক্ষের মধ্যে কয়েক দফা হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের পাশাপাশি পিস্তল ও বোমা ব্যবহার করা হয়। তাঁদের ভাষ্য অনুযায়ী, মিলনসহ তাঁর অনুসারীরা সদর হাসপাতাল মোড়ে বসে ছিলেন। এ সময় মান্নাতসহ পাঁচ থেকে সাতটি মোটরসাইকেলে করে একদল লোক সেখানে আসে। পরে তারা উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায়।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইমদাদুল হক মিলন বলেন, যাঁরা দিনরাত পরিশ্রম করে ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, তাঁদের ওপর যদি ছাত্রলীগের সহযোগিতায় হামলা চালানো হয়, তাহলে তাঁরা কার কাছে যাবেন? তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি হামলায় জড়িত ও ইন্ধনদাতাদের শাস্তির দাবি জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রতিকার চেয়ে মিলন বলেন, মহানগর ছাত্রদলের দায়িত্বশীল নেতা হয়েও তাঁর অনুসারীদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনার প্রতিকার করতে হবে। বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বকেও জানানো হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোবাইল কেনার স্বপ্ন নিয়ে ফেনীতে এসে রোলারের চাকায় প্রাণ গেল কিশোরের

নতুন একটি মুঠোফোন কেনার স্বপ্ন ছিল ১৬ বছর বয়সী নিরবের। নিজের উপার্জনের টাকায় সেই স্বপ্ন পূরণ করতে পাঁচ দিন আগে বন্ধুকে সঙ্গে নিয়ে...

বাংলাদেশের ওপর কত শতাংশ মার্কিন শুল্কারোপ, যা জানা গেল

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ প্রস্তাবের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের ১৪টি বড়...

Related Articles

বটিয়াঘাটায় ৬ দোকানে তালা, ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ-বাইনতলা বাজারে ছয়টি দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়ার...

গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২

রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে একটি আবাসিক হোটেলে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের ছুরিকাঘাত করেছেন একটি...

চিকিৎসা কার্ডের কথা বলে তথ্য সংগ্রহ, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

চিকিৎসাসেবায় ৩০ শতাংশ ছাড় দেওয়ার প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের...

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ডিবি হেফাজতে পুলিশ কর্মকর্তা

সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা...

;