Home জাতীয় দুর্ঘটনা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান
দুর্ঘটনা

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান

Share
Share

ঢাকার ধামরাইয়ে পৈতৃক নিবাসের গ্রামে বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা সোহেল খান। আজ মঙ্গলবার বাদ মাগরিব ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবা আতাউর রহমান খানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়। জানাজায় এলাকার শত শত মানুষ অংশ নেন।

আজ বিকেল ৩টা ৫৩ মিনিটে অ্যাম্বুলেন্সে করে সোহেল খানের মরদেহ রাজাপুর গ্রামে নেওয়া হয়। মরদেহ বাড়ির আঙিনায় পৌঁছালে স্বজন ও ভক্তদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। তাঁকে শেষবারের মতো দেখতে বাড়ির সামনে ভিড় করেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। এ সময় অনেকে তাঁর স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর কারণ হিসেবে সনদে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মহসিন খান বলেন, ‘সোহেল খান শুধু অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন আমাদের গ্রামের গর্ব। এলাকায় এলেই সবার সঙ্গে সাধারণ মানুষের মতো মিশতেন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী আখি আক্তার, ছেলে সফল খান, মেয়ে বনানী আক্তার, ভাই ইবনে হাসান খান, চার বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন সোহেল খান।

‘নসীব’ সিনেমার প্রোডাকশন ম্যানেজার শরিফুল ইসলাম জানান, বগুড়ায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে গিয়েছিলেন সোহেল খান। সেখানে সহকর্মীদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটাচ্ছিলেন তিনি। মঙ্গলবার সকালে শুটিংয়ে অংশ নেওয়ার আগে হোটেল মম ইন অ্যান্ড রিসোর্টের একটি কক্ষের মেঝেতে অসুস্থ হয়ে পড়ে যান। পরে তাঁকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন সোহেল খান। ২০১৬ সালে চৌহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে স্বতন্ত্র প্রার্থী পারভীন হাসান প্রীতির কাছে পরাজিত হন।

চৌহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি বলেন, ‘২০১৬ সালে অভিনেতা সোহেল খান আমার সঙ্গে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হলেও অভিনেতা হিসেবে জনপ্রিয় ছিলেন। এলাকার মানুষের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক ছিল। সবার সঙ্গে হাসিখুশি থাকতেন। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত।’

ফারুকীর হাত ধরে অভিনয়ে আসেন সোহেল খান। এরপর নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে পরিচিতি পান তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী’ (২০২১) ও ‘শান’ (২০২২)।

এসব সিনেমায় কখনো পার্শ্বচরিত্রে, আবার কখনো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘প্রজাপতি’ সিনেমায় মাহফুজ, ‘অনেক সাধের ময়না’য় মতি ব্যাপারী, ‘দেশা: দ্য লিডার’-এ চেয়ারম্যান এবং ‘শান’ সিনেমায় বাবুল চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন সোহেল খান।

সর্বশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১ নিয়ে নজরদারি বাড়িয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি ইতোমধ্যে এটিকে ‘পর্যবেক্ষণাধীন ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে। কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন...

‘ফকির’ পদবি নিয়ে কটুকথা, হেলিকপ্টারে বউ এনে জবাব দিলেন শাহিন ফকির!

নামের শেষে ‘ফকির’ পদবি নিয়ে ছোটবেলা থেকেই নানা কটুকথা শুনতে হয়েছে শাহিনকে। সেই পরিচয় ঘিরে মানুষের নেতিবাচক মন্তব্যের জবাব দিতে চেয়েছিলেন ব্যতিক্রমী কিছু...

Related Articles

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ধসে আহত শিক্ষার্থী

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের সিলিংয়ের একাংশ ধসে...

নওগাঁয় আগুনে পুড়ে ছাই গুড় ব্যবসায়ীর বসতঘর, ক্ষতি ৩ লাখ টাকা

রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ ঘরের টিনের চালে...

দিনে নিখোঁজ, রাতে সুরমা নদীতে মিলল মা-মেয়ের মরদেহ

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মা। সন্তানের চিকিৎসা...

ঈদগাঁওয়ে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা...

;