Home জাতীয় অপরাধ কুমিল্লায় চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
অপরাধ

কুমিল্লায় চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Share
Share

 

কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাই একটি সিএনজিচালিত অটোরিকশাসহ আন্তজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ-বাখরনগর সড়কে পুলিশের অস্থায়ী তল্লাশিচৌকি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এবং মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে সোমবার বিকেলে মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) সুমন তালুকদার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার ১৪ নম্বর নবীপুর পূর্ব ইউনিয়নের কোম্পানীগঞ্জ-বাখরনগর সড়কে অনিক ব্রিকফিল্ডের প্রায় ২০০ গজ উত্তরে অস্থায়ী তল্লাশিচৌকি বসান।

এ সময় পুলিশের তল্লাশিচৌকি দেখে একটি সিএনজিচালিত অটোরিকশা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ সেটির গতিরোধ করে চারজনকে আটক করে। তাঁদের হেফাজত থেকে চোরাই অটোরিকশাটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মো. ইমরান ওরফে সাকিব ওরফে রাজ (২৮), চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দারিন্দা রসুলপুর গ্রামের মো. কামাল ওরফে আলমগীর (৫২), মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মো. মনির হোসেন (৪৬) এবং দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি গ্রামের মো. আল আমিন (৩৮)।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা হয়েছে।

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা দেশের বিভিন্ন স্থান থেকে অটোরিকশা চুরি করে এক জেলা থেকে অন্য জেলায় বিক্রি করতেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

Related Articles

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

সিলেটে বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন

সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।...

সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতি, আড়াই টন তামার তার লুটের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরে একটি গ্যাস কারখানায় ঢুকে নগদ টাকা ও প্রায়...

;