Home রাজনীতি আদালত থেকে মুক্তি পেয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন আওয়ামী লীগ’ সভাপতি কামাল
রাজনীতি

আদালত থেকে মুক্তি পেয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন আওয়ামী লীগ’ সভাপতি কামাল

Share
Share

আদালত থেকে মুক্তি পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি হিসেবে পরিচয় দেওয়া আইনজীবী এম কামাল উদ্দিন। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের একটি আদালত থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে কামাল উদ্দিনকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তাঁর বাসা ঘেরাও করে একদল ব্যক্তি হামলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

শনিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাঁকে মুক্তি দেওয়া হয়।

মুক্তির পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কামাল উদ্দিন বলেন, ‘আমার বিরুদ্ধে মব করা হয়েছে। আমি আগামী ১৯ নভেম্বর লকডাউন ডাকার প্রতিবাদ করেছিলাম। পুলিশ আমাকে রক্ষা করেছে।’

সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি সরকার বাহাদুরের কাছে কৃতজ্ঞ। মহান আল্লাহপাকের দরবারে দোয়া করি, জনাব তারেক রহমান যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন।’

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, শুক্রবার রাতে কামাল উদ্দিনের বাসা ঘেরাওয়ের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাঁকে উদ্ধার করে থানায় নেওয়া হয়।

ওসি আরও জানান, কামাল উদ্দিনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৮৮ ধারায় আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে মুক্তি দেন।

কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি একসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইনবিষয়ক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতার পক্ষে আইনজীবী হিসেবেও কাজ করেছেন তিনি।

সম্প্রতি ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে নিয়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া তাঁর বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিও ঘিরে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এমপি নুসরাতের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলের সংসদীয় টিম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল। আজ...

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় অবরোধ-ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাজেল মাদবর নামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক...

Related Articles

অনুষ্ঠানে না এলে প্রমোশন-আপগ্রেডেশনের সময় মনে রাখব: কুবি ছাত্রদল আহ্বায়ক

  কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শিক্ষক,...

সীমান্ত হয়ে দেশে ঢুকে যেখানে ‘গোপন সভা’ করেন আ.লীগের সাবেক এমপি

ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয়...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ঘোষণা ১১ দলীয় জোটের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া...

সলঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

;