Home জাতীয় ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
জাতীয়

ফারজানা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

Share
Share

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাওয়া ফারজানা আফরোজ নিজের স্ত্রী নন বলে দাবি করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংবাদমাধ্যমের প্রকাশিত ফটোকার্ড শেয়ার করে এ দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন।’ একই পোস্টে ফারজানা আফরোজের ব্যক্তিগত পরিচয় ও সম্পর্ক নিয়ে কয়েকটি দাবি করেন তিনি।

ফারজানা আফরোজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) কালবেলা অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, তিনি এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পেতে যাচ্ছেন। এ জন্য তিনি দলটিতে যোগ দিতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনটিতে ফারজানা আফরোজকে গোলাম মাওলা রনির স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সেই পরিচয় অস্বীকার করেছেন রনি।

কালবেলা অনলাইনের প্রতিবেদনে এনসিপির একটি সূত্রের বরাত দিয়ে ফারজানা আফরোজের দলটিতে যোগ দেওয়ার তথ্য জানানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা’ বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান। শুক্রবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক...

শাহজালালে ইমিগ্রেশন সিন্ডিকেট: কোড বললেই ছাড়, আটকে যাচ্ছেন প্রকৃত পর্যটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রকৃত ও সাধারণ পর্যটকদের নানা অজুহাতে আটকে হয়রানি করার অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে সংঘবদ্ধ একটি দালাল চক্রের মাধ্যমে যোগাযোগ...

Related Articles

আট মাসে বিদ্যুৎ খাতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে সরকার

দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গত আট মাসে ৪৬ হাজার কোটি টাকা...

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পর্যায়ক্রমে বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পাবে। নবীন...

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট...

এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন, জানালেন চার কারণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা...

;