Home বিনোদন ৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে হয়েছেন অভিনেতা
বিনোদন

৬১ বছরে পা দিলেন শাহরুখ, খেলোয়াড় হতে চেয়ে হয়েছেন অভিনেতা

Share
Share

বলিউডের ‘বাদশাহ’খ্যাত অভিনেতা শাহরুখ খানের জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর জন্ম নেওয়া এই অভিনেতার বয়স এখন ৬১ বছর। তিন দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমায় অভিনয় করছেন তিনি। তবে অভিনয়জগতে তাঁর পথচলা শুরু হয়েছিল বেশ ভিন্নভাবে।

একসময় খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখতেন শাহরুখ। ক্রিকেট, ফুটবল ও হকিতে ভালো দক্ষতা ছিল তাঁর। কিন্তু পিঠের নিচের অংশে গুরুতর চোট পাওয়ায় থেমে যায় সেই স্বপ্ন। দীর্ঘদিন বিছানায় থাকতে হয়েছিল তাঁকে। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও কঠিন সময় পার করেন তিনি।

সেই সময় মায়ের পরামর্শে থিয়েটারের সঙ্গে যুক্ত হন শাহরুখ। দিল্লির লেডি শ্রীরাম কলেজে ‘অ্যানি গেট ইওর গান’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় তাঁর মঞ্চযাত্রা। পরে রামলীলায় হনুমানের দলের একটি বানরের চরিত্রেও অভিনয় করেন তিনি। শুরুর দিকের সেই অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, বানরের লম্বা লেজ নিয়ে মঞ্চে অভিনয় করাই তাঁকে দর্শকের সামনে জড়তা কাটাতে সাহায্য করেছিল।

থিয়েটার থেকে টেলিভিশন, এরপর বড় পর্দা—এভাবেই ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন শাহরুখ। ‘ফৌজি’ ও ‘সার্কাস’-এর মতো টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের পর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর।

এরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘স্বদেশ’, ‘চাক দে! ইন্ডিয়া’, ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। রোমান্টিক নায়ক থেকে শুরু করে অ্যাকশনধর্মী চরিত্র—বিভিন্ন ধরনের ভূমিকায় অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে।

৬১তম জন্মদিনে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন শাহরুখ খান। অভিনয়জীবনের শুরুতে নানা বাধা পেরিয়ে আজ তিনি শুধু বলিউড নয়, বিশ্বজুড়েই পরিচিত এক নাম।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

  পশ্চিমবঙ্গে গোহত্যা, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত এলাকায় জাতীয়তাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গরুর ক্ষতি করা হলে...

এলপিজির দাম আরও বাড়ানোর উদ্যোগ, ১২ কেজির সিলিন্ডারে ১৩৯ টাকা বৃদ্ধির প্রস্তাব

নির্ধারিত দামের চেয়ে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দিয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডার কিনতে হচ্ছে ক্রেতাদের। এমন পরিস্থিতিতে বাড়তি দামে...

Related Articles

ক্লডের সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ অ্যানথ্রপিকের

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট ক্লডের সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে এর...

‘আম তারেক’ অন্তত হোটেলে নারী নিয়ে যাওয়া-পদ বাণিজ্য-চুমু শফিকের চেয়ে ভালো বিশেষণ

  আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানকে ‘আম তারেক’ নামে ডাকার বিষয়টিকে...

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী, নিকাহের পর নামলেন

ভারতের উত্তর প্রদেশে প্রেমিককে বিয়ে করার দাবিতে প্রায় ১০০ ফুট উঁচু মোবাইল...

ইয়ামাল-এমবাপ্পেকে পেছনে ফেলে প্রথমবার ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন

ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের...

;