Home জাতীয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ঘোষণা ১১ দলীয় জোটের
জাতীয়রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ঘোষণা ১১ দলীয় জোটের

Share
Share

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং প্রধান নির্বাচনি এজেন্টের ওপর হামলার অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্যজোট। এসব অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে আগামী শনিবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে জোটটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জামায়াত নেতা দেলোয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন বলেন, ভোট গ্রহণের দিন বিকেল চারটা পর্যন্ত কোনো অনিয়মের সুরাহা করতে পারেনি প্রশাসন। সকালে যে পরিস্থিতি ছিল, ভোট শেষ হওয়ার পরও তা অব্যাহত ছিল। বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের পোলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় এজেন্টদের বের করে দেওয়ার পর নিজেদের মতো করে ফলাফল তৈরি করা হয়েছে। কোনো কোনো কেন্দ্রে ফলাফল ঘোষণা না করেই ব্যালটভর্তি বাক্স নিয়ে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।

দেলোয়ার হোসেন অভিযোগ করেন, রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি হাইস্কুল কেন্দ্রে প্রকাশ্যে টেবিলের ওপর ধানের শীষ প্রতীকে সিল মারার প্রতিবাদ করায় তাঁদের প্রধান নির্বাচনি এজেন্টের ওপর হামলা চালানো হয়। তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। পরে প্রশাসন গিয়ে তাঁকে উদ্ধার করে।

দেলোয়ার হোসেন বলেন, একজন প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিরাপদ না থাকলে নির্বাচন কতটা একতরফা হয়েছে, তা সহজেই অনুমেয়।

ফলাফল ঘোষণার আগেই বিজয় মিছিল ও মিষ্টি বিতরণের প্রসঙ্গ তুলে দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি হাস্যকর ও পূর্বপরিকল্পিত। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই বিভিন্ন মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মালা পরানো, মিষ্টি খাওয়ানো ও বিজয় মিছিলের খবর দেখা গেছে। এতে সবকিছু আগে থেকেই পরিকল্পিত ছিল বলে দাবি করেন তিনি।

দেলোয়ার হোসেন আরও বলেন, তাঁদের প্রতিদ্বন্দ্বীরা বিভিন্ন প্রচারণায় আগেই বলে বেড়াতেন, এবার গতবারের চেয়ে এক থেকে দেড় লাখ ভোটের ব্যবধানে জয়ী হবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনভর অনিয়ম, হামলা ও কারচুপির ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ জন পোলিং এজেন্ট শারীরিক হামলার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে চারজন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। নিরাপত্তার অভাবে অনেকে বাড়িতেও ফিরতে পারছেন না বলে দাবি করা হয়।

অনিয়ম, নেতা-কর্মী ও সমর্থকদের বাসাবাড়ি এবং দোকানে ভাঙচুর ও হামলার প্রতিবাদে আগামী শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে ১১ দলীয় ঐক্যজোট।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দিনভর পরিবারের সঙ্গে কেনাকাটা, গভীর রাতে মাকে বার্তা: অতঃপর…

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক সামরিক পাইলট ও কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় প্রকাশ্যে এসেছে তার নিখোঁজ...

মদনে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১১ নভেম্বর

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও গর্ভবতী করার মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। এ মামলায় আগামী ১১ নভেম্বর রায় ঘোষণার দিন...

Related Articles

শাহজালালে ইমিগ্রেশন সিন্ডিকেট: কোড বললেই ছাড়, আটকে যাচ্ছেন প্রকৃত পর্যটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রকৃত ও সাধারণ পর্যটকদের নানা অজুহাতে আটকে...

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য...

শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী

শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের চাকরি যাবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং...

মাদারীপুরের ‘টিকটক কলেজে’ ১৩ জনের মধ্যে পাস করেছেন মাত্র ২ জন

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টিকটক কলেজ’ নামে সমালোচিত মাদারীপুর সদর উপজেলার মাদ্রা উচ্চ বিদ্যালয়...

;