Home জাতীয় আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক
জাতীয়

আমার রাষ্ট্রীয় সম্মান জামায়াত-এনসিপির সহ্য হচ্ছে না: আমজনতার তারেক

Share
Share

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তারেক রহমান লেখেন, ‘আজ প্রধানমন্ত্রী মজা করে বলছিলেন, তারেক তুমি আবার যাবা আমার সঙ্গে। ওরা জ্বলতে থাকুক।’

তিনি অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি তাঁকে হেয় করতে করতে এমন অবস্থায় নিয়ে গেছে যে তাঁর সামান্য রাষ্ট্রীয় সম্মান পাওয়াও তারা সহ্য করতে পারছে না।

রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে একসময় শুভাকাঙ্ক্ষী ও প্রবাসীদের আর্থিক সহযোগিতার ওপর নির্ভর করতে হয়েছে বলে পোস্টে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, পরে সেই পরিস্থিতি থেকে বের হয়ে কাজ করে জীবিকা নির্বাহের চেষ্টা করেছেন। এ জন্য ফল ও মধুর ব্যবসাও করেছেন।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন, ২০১৮ সালের বিভিন্ন আন্দোলনের লিফলেট, মোদিবিরোধী আন্দোলনের প্রচারপত্র এবং ভারতীয় পণ্য বর্জনের লিফলেট তৈরিতে তাঁর ভূমিকা ছিল। এ ছাড়া বিভিন্ন সময়ে আটক, গুম ও রিমান্ডে থাকার অভিজ্ঞতার কথাও পোস্টে উল্লেখ করেন তিনি।

জামায়াত ও এনসিপির সঙ্গে তাঁর বিরোধকে রাজনৈতিক বিরোধ হিসেবে দেখতে চান না জানিয়ে তারেক রহমান লেখেন, ‘যারা আমাকে সহ্য করতে পারছেন না, তাদের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ নেই। এই বিরোধ সার্বভৌমত্বের বিরোধ।’

পোস্টে তিনি জামায়াতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা এবং ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিভিন্ন অভিযোগও তোলেন। তবে এসব অভিযোগের পক্ষে তিনি পোস্টে যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা হয়নি।

এদিকে, জুলাই-সংক্রান্ত মামলায় কোনো বীর মুক্তিযোদ্ধা কারাগারে থাকলে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানিয়ে তাঁকে জামিন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে আদালতের প্রতি আহ্বান জানান তারেক রহমান। তাঁর ভাষ্য, জামিনে মুক্ত থাকার পর কেউ দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী তাঁকে আবার গ্রেপ্তার করা যেতে পারে।

পোস্টের শেষাংশে নিজের পাশে থাকার জন্য বাংলাদেশপন্থী রাজনৈতিক দল, জাতীয়তাবাদী দল ও মুক্তিযুদ্ধের পক্ষের সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে তাঁর পাশে রাখার জন্য ধন্যবাদ জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

সিলেটে দিনে ১৭৫ টন বর্জ্য ব্যবস্থাপনার বাইরে, বছরে ঘাটতি সোয়া ১২ কোটি টাকা

সিলেট নগরে প্রতিদিন উৎপাদিত বর্জ্যের এক-তৃতীয়াংশের বেশি সিটি করপোরেশনের ব্যবস্থাপনার বাইরে থেকে...

সলঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

রাঙামাটিতে ক্ষতিপূরণ পেতে জাল ওয়ারিশ সনদ, আটক ১

  রাঙামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল ওয়ারিশ সনদ দাখিলের অভিযোগে সুমন...

‘১৭ বছর লন্ডনে থাকায় তারেক রহমান বাংলাদেশের মানুষের ভাষা বুঝতে পারছেন না’

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থান করায় বিএনপির...

;