চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘কী খবর মাসুদ, ভালো?’
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ স্থানীয় সংসদ সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা।
বিমান থেকে নামার পর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় করমর্দনের একপর্যায়ে চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলমের দিকে তাকিয়ে তিনি বলেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ জবাবে মাসুদ আলম ‘স্যার, স্যার’ বলে সাড়া দেন।
পরে বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যান প্রধানমন্ত্রী।
Leave a comment