ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে এসেছেন তাঁর ভাইও। দুই ভারতীয় যুবকের আসার খবর ছড়িয়ে পড়ায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের বাড়িতে ওই দুই যুবকের দেখা মেলে।
পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত নথি অনুযায়ী, তাঁরা হলেন পশ্চিমবঙ্গের বারুইপুর এলাকার বাসিন্দা ফারুক চাপরাশি ও তাঁর ভাই মুর্শিদ চাপরাশি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জমিনপুর গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে পূর্ণিমার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় ফারুকের। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ককে বিয়েতে রূপ দিতে গত বৃহস্পতিবার ভারতের কলকাতা থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে আসেন ফারুক ও তাঁর ভাই মুর্শিদ। বর্তমানে তাঁরা পূর্ণিমাদের বাড়িতে অবস্থান করছেন।
দুই ভারতীয় যুবকের আসার খবর ছড়িয়ে পড়লে তাঁদের দেখতে স্থানীয় লোকজন ভিড় করেন। তবে পূর্ণিমা ও তাঁর পরিবারের সদস্যরা ওই দুই যুবকের সঙ্গে গণমাধ্যমকর্মী ও স্থানীয় লোকজনকে কথা বলতে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে গেলে পূর্ণিমার ভাই তাঁদের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে পূর্ণিমার বাবা সানোয়ার হোসেন বলেন, ‘বর্তমান যুগে ছেলেমেয়েরা মুঠোফোনে প্রেম-ভালোবাসা করে থাকে। ওই তরুণ ও তাঁর বড় ভাই বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে গত বৃহস্পতিবার বেনাপোল সীমান্ত দিয়ে আমার বাড়িতে এসেছেন। আমরাও ভারতে যাওয়ার জন্য ভিসার প্রক্রিয়া সম্পন্ন করছি। ভিসা পেলেই ভারতে গিয়ে তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করব। বিষয়টি তখন সবাইকে জানানো হবে।’
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ভারতীয় দুই নাগরিকের কালাই উপজেলায়
Leave a comment