Home জাতীয় অপরাধ অন্যের স্ত্রীর সঙ্গে বিয়ে ছাড়াই ‘সংসার’, মুচলেকায় ছাড় পেলেন ইমাম
অপরাধ

অন্যের স্ত্রীর সঙ্গে বিয়ে ছাড়াই ‘সংসার’, মুচলেকায় ছাড় পেলেন ইমাম

Share
Share

বরিশালের বাকেরগঞ্জে এক নারীর সঙ্গে বিয়ে ছাড়াই প্রায় সাত মাস ধরে বসবাসের অভিযোগ উঠেছে এক মসজিদের ইমামের বিরুদ্ধে। স্থানীয় লোকজন ও ইমামের প্রথম স্ত্রীর স্বজনেরা ওই ইমাম ও নারীকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। কারও অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে দুজনকে তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) উপজেলার দাড়িয়াল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ইমামের নাম আব্দুল্লাহ তুহিন। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আব্দুল কাশেমের ছেলে। তিনি দাড়িয়াল ইউনিয়নের বাংলাবাজার জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে তুহিনের সঙ্গে পাশের গ্রামের এক নারীর বিয়ে হয়। পরে পটুয়াখালীর মজিদপুর গ্রামের একটি মসজিদে ইমামতি করার সময় ওই মসজিদের পাশের বাড়ির এক বিবাহিত নারীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ রয়েছে। পরে ওই নারী স্বামীর সংসার ছেড়ে তুহিনের সঙ্গে চলে যান।

স্থানীয় সূত্র আরও জানায়, প্রায় সাত মাস আগে ওই নারীকে নিয়ে তুহিন বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নে আসেন। পরে বাংলাবাজার জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব নেওয়ার পর মসজিদের পাশে একটি বাসা ভাড়া নিয়ে তাঁরা বসবাস করছিলেন বলে অভিযোগ।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ তুহিনের বক্তব্য পাওয়া যায়নি।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ইমাম ও নারীকে উদ্ধার করে। তাঁদের বিরুদ্ধে কারও কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে। নিহত ওই তরুণীর নাম তন্ময়ী মণ্ডল (২৮)। তিনি রাজধানীর ইব্রাহিম...

মহাসাগর থেকে সব মার্কিন জাহাজ পালিয়ে গেছে: আইআরজিসি উপদেষ্টা

পারস্য উপসাগর, ঐতিহাসিক হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর অঞ্চল থেকে সমস্ত মার্কিন সামরিক জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি...

Related Articles

প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে টাকা আদায়, দুই নারীসহ আটক ৩

পাবনার ঈশ্বরদীতে প্রেমের ফাঁদে ফেলে এক মুদি ব্যবসায়ীকে ভাড়া বাসায় আটকে ১০...

রংপুরের চার খুন: দুই আসামির ডিএনএর সঙ্গে আলামতের মিল পাওয়ার দাবি পুলিশের

রংপুরে আলোচিত চার খুনের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর...

পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

  নওগাঁর পত্নীতলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ...

চাঁদাবাজির মামলায় পুরস্কারজয়ী কৃষক কারাগারে, কৃষি কর্মকর্তার দাবি তথ্যের ভিত্তিতেই গিয়েছিলেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সারবোঝাই দুটি ট্রাক আটকে চাঁদা দাবির মামলায় মো. আইয়ুব আলী...

;