Home জাতীয় ফেনীতে মহাসড়কে ট্রাকের ধাক্কায় দায়িত্বরত এসআরবি সদস্য নিহত
জাতীয়

ফেনীতে মহাসড়কে ট্রাকের ধাক্কায় দায়িত্বরত এসআরবি সদস্য নিহত

Share
Share

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে দায়িত্ব পালনকালে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় বিশেষ রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় চালক গুরুতর আহত হওয়ার পাশাপাশি সড়কে সাময়িক যান চলাচলে বিঘ্ন ঘটে।

রোববার গভীর রাতে ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সদস্যের নাম মোহাম্মদ আলমগীর (৪৬)। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (এসআরবি)-এর ফেনী ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার শান্তিবাগ এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি সদস্যরা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিলেন। সে সময় একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দিলে সেটি চালক থামান। তবে ঠিক পেছনেই আসা অন্য একটি ট্রাক সংকেত অমান্য করে থামানো কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে ট্রাকটি পালানোর চেষ্টা করার সময় পাশে দাঁড়িয়ে থাকা ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে সজোরে ধাক্কা দেয় এবং পাশে খাদে পড়ে যায়।

এতে গুরুতর আহত অবস্থায় আলমগীর ও ট্রাকচালক মো. সজিবকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আজ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেবে সিআইডি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ মঙ্গলবার দিন নির্ধারিত রয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)...

জার্মানিতে সাড়ে ৬ লাখ পদে চাকরি, বাংলাদেশীদের জন্য বড় সুযোগ

দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ খালি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে থেকে চাকরির জন্য যেতে আগ্রহী দক্ষ কর্মীদের...

Related Articles

ক্রিকেটের দুই কিংবদন্তি ইমরান খান ও মাশরাফির জন্মদিন আজ

আজ ৫ অক্টোবর। এই দিনে জন্মেছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটের দুই পরিচিত...

কত জেলায় ঘুরেছেন, ভাইরাল ম্যাপ বানাবেন যেভাবে

মানুষের ভ্রমণের নেশা যেমন পুরোনো, তেমনি কোথায় কোথায় ঘুরেছেন, তার হিসাব রাখার...

সংসদে কোরআন-সুন্নাহ বিরোধী বিল পাস করা হয়েছে’: শফিকুর রহমান

জাতীয় সংসদে কোরআন ও সুন্নাহর বিধানের পরিপন্থী বিল পাস করা হয়েছে বলে...

মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, হাতেনাতে আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর...

;