Home রাজনীতি জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুমান ইকরাকে বহিষ্কার
রাজনীতি

জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুমান ইকরাকে বহিষ্কার

Share
Share

 

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেত্রী আঞ্জুমান ইকরাকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেত্রী আঞ্জুমান ইকরাকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তবে আঞ্জুমান ইকরার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ রয়েছে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ‘ইকরাকে কেন বহিষ্কার করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।’

আঞ্জুমান ইকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সর্বশেষ জাকসু (দশম জাকসু) নির্বাচনে তিনি ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে এজিএস পদে প্রার্থী হয়েছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান মিলছে না। গত রোববার সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশে বাড়ি থেকে...

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে অতর্কিত বন্দুক হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তঃসত্ত্বা এক নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে দেশের কোয়ামাখুথা...

Related Articles

“সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি ও সামাজিকতা হবে না”: ঢাবি ছাত্রদল নেতা হামীম

সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীদের বাংলাদেশে কোনো চাকরি, স্থান কিংবা সামাজিকতা হবে...

সলঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ...

৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার তিন দফা দাবি মেনে নিলে ঢাকা শহরে আর কোনো ককটেল বিস্ফোরণের...

দল থেকে বহিষ্কৃত হলেও নিজেকে ‘জামায়াতের এমপি’ দাবি গাজী নজরুলের!

নৈতিক স্খলনের অভিযোগ এনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে...

;