Home আঞ্চলিক মেঘনায় মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার আহ্বান নাজমুল হাসানের
আঞ্চলিক

মেঘনায় মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ার আহ্বান নাজমুল হাসানের

Share
Share

কুমিল্লার মেঘনায় মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের বড়াইয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘মাদক ও জুয়ামুক্ত সমাজ—আমাদের প্রত্যয়, আমাদের দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। চালিভাঙ্গা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদ এ সভার আয়োজন করে।

নাজমুল হাসান বলেন, মাদক ও জুয়া শুধু ব্যক্তির জীবন নয়, পরিবার ও সমাজেও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। তরুণ প্রজন্মকে এসব থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, তরুণদের মাদক ও জুয়া থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সুযোগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসা ও জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মাদক ও জুয়ার বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের সমন্বয় বাড়ানো গেলে মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

চালিভাঙ্গা ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের সভাপতি কাউছার আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) রুপমিয়া হোসেন রাজ।

এ সময় মেঘনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মো. মোখলেছুর রহমান, যুব অধিকার পরিষদ কুমিল্লা জেলা উত্তর শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, মেঘনা উপজেলা গণ অধ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বুধবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জন গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকদের মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সরকারবিরোধী ষড়যন্ত্র ও জনমনে...

Related Articles

সলঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল

আবু হানিফ, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ...

লক্ষ্মীপুরে ৩ দিন ধরে ২ শিক্ষার্থী নিখোঁজ : উদ্বেগ-উৎকণ্ঠায় পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীর কোনো সন্ধান...

মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

নেত্রকোনার ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে নারী শিক্ষার্থীর অন্তরঙ্গ...

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন টার্মিনাল ও শিল্পাঞ্চল নির্মাণের পরিকল্পনা

মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চল গড়ে...

;