সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।
এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় কয়েস লোদী বলেন, জাকির মজুমদার ছিলেন বিএনপি পরিবারের একজন নিবেদিতপ্রাণ ও সক্রিয় নেতা। দলের সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিত ও বেগবান করতে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। দলের প্রতি তাঁর অকৃত্রিম নিষ্ঠা এবং সাধারণ নেতা-কর্মীদের সঙ্গে তাঁর নিবিড় আত্মিক সম্পর্ক সকলেই দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান, আল্লাহ যেন মরহুমের সব ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।
Leave a comment