Home জাতীয় অপরাধ চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয়: মেজর সাব্বির
অপরাধ

চোখ বেঁধে গুলি, পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলা হয়: মেজর সাব্বির

Share
Share

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চোখ বেঁধে গুলি করা হয়। পরে তাঁদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্য দিয়েছেন মেজর সাব্বির।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গুমের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় এসব কথা বলেন সাবেক এই সেনা কর্মকর্তা।

মেজর সাব্বির বলেন, ২০১০ সালের মে মাসে র‍্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের তৎকালীন প্রধান জিয়াউল আহসানের উপস্থিতি ও নির্দেশে র‍্যাব-৮-এর ইন্টেলিজেন্স উইংয়ের সদস্যরা ওই হত্যাকাণ্ড ঘটান।

তিনি জানান, পাথরঘাটার চরদুয়ানি এলাকার বলেশ্বর নদীতে ফিশিং ট্রলারে করে মুখ ও পুরো শরীর ঢেকে চারজনকে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়।

একই কায়দায় ২০১০ সালে আরও একজনকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলেও ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মেজর সাব্বির।

তিনি আরও জানান, ২০১১ সালে জিয়াউল আহসানের ‘গলফ অপারেশনে’ ব্যবহৃত ট্রলারের মাঝিদের একজন আলকাস মাঝিকেও গুম করে হত্যা করা হয়।

এই গুমের মামলায় এর আগে জিয়াউল আহসানের বিরুদ্ধে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া এবং হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী সেনা ও র‍্যাব কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন। এরপর মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হবে। পরে যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে বিচারিক কার্যক্রম এগোবে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৬ বছরে এটিই প্রথম গুমের মামলা, যার বিচার কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বেলুন থেকে গ্যাস নেওয়ার অভিযোগ, বিপজ্জনক গাড়ি চালানোর দায় স্বীকার স্টার্লিংয়ের

ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড রাহিম স্টার্লিং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মঙ্গলবার আদালতে নিজের দোষ স্বীকার করেছেন। আদালতকে জানানো হয়েছে, গত মে মাসে মহাসড়কে তাঁর...

গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে বহু মানুষ

গাজায় একটি আংশিক ক্ষতিগ্রস্ত ভবন ধসে অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন শিশু। গতকাল রাতে ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের...

Related Articles

মাকে ‘আন্টি’ বলে ডাকায় চরম ক্ষোভ, টাঙ্গাইলে ৩ বছরের শিশুপুত্রকে কু’পি’য়ে হত্যা করল মা!

টাঙ্গাইলের সখীপুরে নিজের সাড়ে ৩ বছরের অবোধ শিশুপুত্র আশরাফুলকে ধারালো অস্ত্র দিয়ে...

ফুটবল ম্যাচ ঘিরে গলাচিপায় দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত...

মুরাদনগরে ৪৫ পিস ইয়াবাসহ খলিল গ্রেপ্তার, ২০১৩ সালের হামলার ছবির দাবি

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ খলিল সরকার...

কুলাউড়ায় সরকারি জায়গা দখল করে বাউন্ডারি নির্মাণ, জরিমানা ১০ হাজার টাকা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে সরকারি সড়কের জায়গা অবৈধভাবে দখল করে বাউন্ডারি...