‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় আলীনগর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে সভাটির আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আবুল কাসেম মোহাম্মদ মাসুম। বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সচিব সজীব কুমার সাহা, গ্রাম আদালত প্রকল্পের গোমস্তাপুর সমন্বয়কারী মো. সেলিম উদ্দিন এবং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদির, শামিম রেজা রয়েল, আমিরুল ইসলাম, যোহাক আলী, মাসুদ রানা, বকুল আলীসহ নারী সদস্য রেহেনা বেগম ও জবেদা বেগম।
সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রচার-প্রচারণা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প খরচে বিচারসেবা নিশ্চিত করতে গ্রাম আদালতকে আরও সক্রিয় করার আহ্বান জানান।
Leave a comment