Home আন্তর্জাতিক কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই ৯০ দিন ধরে , চরম সংকটে বাসিন্দারা
আন্তর্জাতিক

কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই ৯০ দিন ধরে , চরম সংকটে বাসিন্দারা

Share
Share

পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার কাশীপুর এলাকার চিৎপুর জ্যোতিনগর কলোনিতে গত প্রায় সাড়ে তিন মাস (৯০ দিন) ধরে তীব্র খাবার পানির সংকট চলছে। প্রায় পাঁচ হাজার মানুষের বসবাসের এই কলোনির সিংহভাগ বাসিন্দাই মুসলিম সম্প্রদায়ের। স্থানীয় অধিবাসীদের অভিযোগ, গত ২৯ মে থেকে তাঁদের এলাকার পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে, অথচ মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থিত হিন্দু অধ্যুষিত পাড়াগুলোতে নিয়মিত ও স্বাভাবিকভাবেই পানি সরবরাহ করা হচ্ছে।

বাসিন্দাদের দাবি, রাজনৈতিক প্রতিশোধ ও বৈষম্যের কারণেই তাঁদের এই ভোগান্তিতে ফেলা হয়েছে। স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারির নির্দেশে পানি কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে তাঁরা জানান, নির্বাচনে ভোট না দেওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি জল সংকটের কারণে মানুষ বাধ্য হয়ে গঙ্গার নোংরা পানি ব্যবহার করায় ছোট ছোট শিশুদের চর্মরোগ দেখা দিচ্ছে এবং মৃতদেহ গোসলের পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। দীর্ঘপথ হেঁটে দূরদূরান্ত থেকে অথবা কিনে এনে তাঁদের পানির চাহিদা মেটাতে হচ্ছে।

কলোনির সাধারণ সম্পাদক আলমগীর বিশ্বাসসহ সাধারণ বাসিন্দাদের অভিযোগ, তাঁদের এলাকা ছাড়তে বাধ্য করতে এবং অবৈধ দখলদার আখ্যা দিয়ে উচ্ছেদ করার চক্রান্ত হিসেবেই মূল পরিষেবাগুলো বন্ধ করা হচ্ছে। বিধায়কের কাছে এ বিষয়ে সাহায্য চাইতে গেলে ধর্মীয় অবমাননাকর মন্তব্য ও গালাগালের শিকার হতে হয়েছে বলেও কয়েকজন নারী অভিযোগ তুলেছেন। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করা হলেও এখনো কার্যকর কোনো প্রতিকার মেলেনি।

অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারি জানান, সংশ্লিষ্ট জমিটি মূলত কলকাতা পোর্ট ট্রাস্টের এবং সেখানে স্থানীয়দের সঙ্গে কর্তৃপক্ষের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। পানি সরবরাহের পুরো বিষয়টি কলকাতা পৌরসংস্থার (কেএমসি) একচ্ছত্র এখতিয়ারভুক্ত হওয়ায় এতে তাঁর সরাসরি কোনো ভূমিকা নেই বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের একাধিক নজিরে পানীয় জলকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া সত্ত্বেও শত শত দিন ধরে একটি পুরো কলোনির মানুষকে এভাবে পানিশূন্য অবস্থায় দিন কাটাতে হচ্ছে, যা মানবিক বিপর্যয় ডেকে আনছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়ালো, মৃত্যু ১৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১...

স্কুলে ভর্তিতে আসছে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে পরীক্ষা

দেশের সরকারি-বেসরকারি সব বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২৭ শিক্ষাবর্ষে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে লটারির পরিবর্তে...

Related Articles

ইসরায়েলের কারাগারে এখনো আটক ৩৭ ফিলিস্তিনি সাংবাদিক

ইসরায়েলের বিভিন্ন কারাগারে বর্তমানে অন্তত ৩৭ জন ফিলিস্তিনি সাংবাদিক বন্দি রয়েছেন বলে...

গাজার ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ ফিলিস্তিনির লাশ উদ্ধার

ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় মাটির সঙ্গে মিশে যাওয়া ঘরবাড়ির...

ভেনিস উৎসবে গাজা নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নাজা’র পুরষ্কার জয়: নির্মাতাদের হুমকি দিলেন ইসরায়েলি মন্ত্রী

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘নাজা’...

পোল্যান্ড সীমান্তের কাছে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের অতি নিকটে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ড্রোন হামলা...