Home সাম্প্রতিক বিশ্বে সর্বোচ্চ সরকারি ছুটির দেশ মিয়ানমার, দ্বিতীয় বাংলাদেশ
সাম্প্রতিক

বিশ্বে সর্বোচ্চ সরকারি ছুটির দেশ মিয়ানমার, দ্বিতীয় বাংলাদেশ

Share
Share

বিশ্বের দেশগুলোর মধ্যে সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। সবচেয়ে বেশি সরকারি ছুটি রয়েছে মিয়ানমারে। আর তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা।

নতুন এক বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত ওই প্রতিবেদনে ২০২৬ সালের সরকারি ছুটির তথ্য বিশ্লেষণ করা হয়েছে জাতিসংঘের ১৯০টি সদস্য রাষ্ট্রের।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালে মিয়ানমারে সরকারি ছুটি রয়েছে ৩০ দিন। বাংলাদেশে ২৯ দিন এবং শ্রীলঙ্কায় ২৫ দিন। বিপরীতে বিশ্বের দেশগুলোর সরকারি ছুটির মধ্যম সংখ্যা ১৩ দিন।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার পাশাপাশি কম্বোডিয়া, ইরান ও লেবাননেও সরকারি ছুটির সংখ্যা ২০ দিনের বেশি।

অন্যদিকে সবচেয়ে কম সরকারি ছুটির দেশগুলোর মধ্যে রয়েছে সুইজারল্যান্ড। ফেডারেল পর্যায়ে দেশটিতে মাত্র একটি সরকারি ছুটি রয়েছে। তবে দেশটির প্রতিটি ক্যান্টনে অন্তত আটটি করে ছুটি পালিত হয়। বসনিয়া ও হার্জেগোভিনা এবং উরুগুয়েতে সরকারি ছুটি রয়েছে যথাক্রমে চার ও পাঁচ দিন।

পিউ রিসার্চ সেন্টারের গবেষকদের মতে, বাংলাদেশে সরকারি ছুটির সংখ্যা বেশি হওয়ার অন্যতম কারণ দেশের জনসংখ্যার বড় অংশ মুসলিম। ফলে ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে একাধিক দিন সরকারি ছুটি থাকে। পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলোও সরকারি ছুটির তালিকায় রয়েছে।

বাংলাদেশের সরকারি ছুটির ক্যালেন্ডারে ঈদুল ফিতর, ঈদুল আজহা, জন্মাষ্টমী, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিনসহ বিভিন্ন ধর্মীয় উৎসবের ছুটি রয়েছে। এ ছাড়া জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন আয়োজনেও সরকারি ছুটি দেওয়া হয়। ২০২৬ সালের তালিকায় জাতীয় নির্বাচন উপলক্ষে দুই দিন সরকারি ছুটি ছিল।

এদিকে শ্রীলঙ্কা প্রধানত বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ। দেশটির ক্যালেন্ডার চন্দ্রচক্রের ওপর ভিত্তি করে তৈরি হওয়ায় সেখানে বিপুলসংখ্যক ধর্মীয় ছুটি রয়েছে। মিয়ানমারও বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ। দেশটির ছুটির তালিকায় বৌদ্ধ ধর্মীয় উৎসবের পাশাপাশি জাতিগত ও রাষ্ট্রীয় বিভিন্ন দিবসের ছুটিও রয়েছে।

গবেষকদের ভাষ্য, যেসব দেশে মুসলিম বা বৌদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা বেশি, সেসব দেশে সাধারণত সরকারি ছুটির সংখ্যাও বেশি হয়ে থাকে।

পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, এই গবেষণার তথ্য নেওয়া হয়েছে ‘টাইম অ্যান্ড ডেট’-এর বৈশ্বিক ক্যালেন্ডার ডেটাবেস থেকে। পরে জাতীয় শ্রম আইন, সরকারি বিজ্ঞপ্তি ও আঞ্চলিক সংবাদ প্রতিবেদন দিয়ে তথ্যগুলো যাচাই করা হয়েছে।

তবে ঐচ্ছিক ছুটি, অর্ধদিবস এবং শুধু অঙ্গরাজ্য, প্রদেশ বা স্থানীয় পর্যায়ে পালিত ছুটিগুলো এই হিসাবের আওতায় আনা হয়নি। শুধু জাতীয়ভাবে স্বীকৃত এবং কর্মদিবস নয়—এমন সরকারি ছুটিই গবেষণায় বিবেচনা করা হয়েছে।

আরটিভি/এসকে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এআই নজরদারি থেকে ১০ লেন, বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

এআই ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারি, স্বয়ংক্রিয় জরিমানা, ওভারপাস-আন্ডারপাস নির্মাণ এবং ভবিষ্যতে মহাসড়কটি ১০ লেনে উন্নীত করার পরিকল্পনা—প্রযুক্তি ও অবকাঠামোগত নানা উদ্যোগে বদলে যাচ্ছে দেশের...

আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রাম্প?

নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশে দেশে চলমান যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলেও মূল্যস্ফীতিসহ নানা...

Related Articles

ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত হলো ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে ‘নয়াদিল্লি ঘোষণা’। কোনো নির্দিষ্ট...

মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পাহারাদার’ হিসেবে থাকার কোনো প্রয়োজন নেই বলে...

ডেঙ্গুতে মায়ের সঙ্গে মারা গেল গর্ভের সন্তানও

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকায় সানরাইজ গ্রামার স্কুলের সহকারী শিক্ষিকা অর্পিতা দাশ (২৬)।...

শত শত ডিসেম্বর চলে যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বলে...