Home সাম্প্রতিক ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন
সাম্প্রতিক

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন

Share
Share

বিদেশ সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালা করা বিশেষ ব্রিফকেসে সংগ্রহ করে মস্কোতে নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো যাতে তার শারীরিক অবস্থা বা স্বাস্থ্য সম্পর্কে কোনো তথ্য বিশ্লেষণ করতে না পারে, সে কারণেই এমন কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, পুতিনের দেহরক্ষীরা তার ব্যবহৃত বর্জ্য সংগ্রহ করে সিলগালা করা ব্রিফকেসে ভরে বিমানে নিয়ে যান। ২০১৭ সালে ফ্রান্স, ২০১৯ সালে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের আলাস্কা সফরের সময়ও একই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।

বিসিবির সাবেক সাংবাদিক ফরিদা রুস্তমোভার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৯ সালে ক্ষমতার শীর্ষে আসার পর থেকেই পুতিন বিদেশ সফরে এ ধরনের ব্যবস্থা অনুসরণ করে আসছেন। এ জন্য তার সঙ্গে বিশেষভাবে বহনযোগ্য টয়লেটও রাখা হয় বলে দাবি করা হয়েছে।

রাশিয়ার ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস (এফএসও) পুতিনের বিদেশ সফরের এসব নিরাপত্তাব্যবস্থা পরিচালনা করে। তার দৃশ্যমান নিরাপত্তারক্ষীদের পাশাপাশি প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসের (এসবিপি) বিশেষ প্রশিক্ষিত সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকেন।

পুতিনের খাবারেও নেওয়া হয় বিশেষ সতর্কতা। প্রতিবেদনে বলা হয়েছে, তার খাবার তৈরির আগে উপাদানগুলো পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। এরপর খাবার পরিবেশনের আগে নিরাপত্তারক্ষীরা তা পরীক্ষা করে দেখেন।

বিদেশ সফরে পুতিনের যাতায়াতেও থাকে বিশেষ নিরাপত্তা। তিনি গ্রেনেড প্রতিরোধী ও জরুরি অক্সিজেন সুবিধাসহ আউরাস সেনাট লিমুজিন ব্যবহার করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া তার ব্যবহৃত ইলিউশিন আইএল-৯৬-৩০০পিইউ বিমানে সুরক্ষিত যোগাযোগব্যবস্থা, জিম, মেডিকেল সেন্টারসহ বিভিন্ন বিশেষ সুবিধা রয়েছে।

এ ধরনের নিরাপত্তাব্যবস্থার মূল উদ্দেশ্য হিসেবে পুতিনের শারীরিক অবস্থা ও স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার হাতে যাওয়া ঠেকানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের আইন মেনে চলার নির্দেশ

সিলেট শহরকে আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন এবং সংশ্লিষ্ট বিধিমালা মেনে চলার ওপর জোর...

মুরাদনগরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ওরফে মনু (৫৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়...

Related Articles

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়েছে সরকার। নতুন বেতন কাঠামোর...

মিষ্টিতে পোকা পাওয়ার ভিডিও দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবড়ায় মিষ্টিতে পোকা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক...

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ

ইউরোপের শেনজেন ভিসার আদলে চালু হতে যাওয়া ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ দিয়ে...

প্রতি প্রশ্নে চ্যাটজিপিটিতে খরচ হয় প্রায় এক-চামচের ১৫ ভাগের এক ভাগ পানি

চ্যাটজিপিটিতে একটি প্রশ্ন করতে প্রায় ০.০০০০৮৫ গ্যালন পানি খরচ হয়, যা এক...