কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার কামাল্লা ইউনিয়নের রাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল কামাল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মো. আরিফকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার আরিফ রাজনগর এলাকার মো. মতিন মিয়ার ছেলে। পুলিশ বলছে, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a comment