Home জাতীয় এসএসসি সার্টিফিকেট ও মার্কশিট হারিয়ে বিপাকে বিজয়, সন্ধান চায় পরিবার
জাতীয়

এসএসসি সার্টিফিকেট ও মার্কশিট হারিয়ে বিপাকে বিজয়, সন্ধান চায় পরিবার

Share
Share

মো. হারুন অর রশিদ, নওগাঁ


নওগাঁর মহাদেবপুরে এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট ও মার্কশিট হারিয়ে বিপাকে পড়েছেন বিজয় নামের এক শিক্ষার্থী। গুরুত্বপূর্ণ এসব শিক্ষাগত সনদ হারিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁর ও তাঁর পরিবারের।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটার দিকে চাঁন্দা আইডিয়াল হাই স্কুল থেকে এসএসসি সার্টিফিকেট ও মার্কশিট নিয়ে বাড়ি ফিরছিলেন বিজয়। পথে কোনো এক স্থানে তাঁর সনদপত্রগুলো হারিয়ে যায়।

এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সনদপত্রগুলোর সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের সহায়তাও চেয়েছে পরিবার। তবে এখন পর্যন্ত সনদপত্র দুটি উদ্ধার হয়নি।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে পরিবার জানিয়েছে।

হারানো সনদপত্রের পরিচয় অনুযায়ী, শিক্ষার্থীর নাম বিজয়। তাঁর বাবার নাম মো. মিজানুর রহমান এবং মায়ের নাম মোসা. রেহানা বেগম। তিনি চাঁন্দা আইডিয়াল হাই স্কুলের শিক্ষার্থী। তাঁর এসএসসি পরীক্ষার রোল নম্বর ৪২৭২৩০ এবং রেজিস্ট্রেশন নম্বর ২২১২৬৮৫৪৩৬।

হারানো সার্টিফিকেট ও মার্কশিটের সন্ধান পেলে বিজয় অথবা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাসিনাকে কোনো অবস্থাতেই প্রত্যর্পণ করবে না ভারত : আনন্দবাজার

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কোনো অবস্থাতেই’ ঢাকার কাছে হস্তান্তর বা প্রত্যর্পণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম...

আনাক ক্রাকাতাউয়ে ভয়াবহ অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় আটকা পৌনে তিন লাখ বিমানযাত্রী

বিমানযাত্রীইন্দোনেশিয়ার কুখ্যাত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে হঠাৎ তীব্র অগ্ন্যুৎপাত শুরু হওয়ায় দেশজুড়ে ভয়াবহ বিমান চলাচলের বিপর্যয় সৃষ্টি হয়েছে। আকাশে সুবিশাল আগ্নেয় ছাই ও ঘন...

Related Articles

মোংলায় তিন মাসে ডেঙ্গু ও হামে আক্রান্ত ৪৩৩, মৃত্যু ২

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট বাগেরহাটের মোংলা উপজেলায় গত তিন মাসে ডেঙ্গু...

ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

  ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে...

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের...