Home সাম্প্রতিক স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই
সাম্প্রতিক

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই

Share
Share

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী রুকমিলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মার্কিন কর্তৃপক্ষ সরবরাহ করা এসব তথ্যের মধ্যে তাঁদের ব্যাংক হিসাব, ব্যবসা ও সম্পত্তিসংক্রান্ত নথিপত্র রয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর বিদেশে থাকা অবৈধ সম্পদের অনুসন্ধান চালাতে মার্কিন কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়ে আবেদন করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এফবিআই সাইফুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের বিস্তারিত নথি ও তথ্য সরবরাহ করেছে।’

দুদক সূত্রে জানা গেছে, ভারতের আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ ক্রয় চুক্তিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়েও অনুসন্ধান জোরদার করা হয়েছে। এ চুক্তির সঙ্গে সংশ্লিষ্টতা এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধেও অনুসন্ধানের সুপারিশ করেছে দুদকের সংশ্লিষ্ট দল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায়...

তিন শিক্ষার্থীকে বলাৎকার : ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে দারুল উলুম মাদরাসার...

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের...

জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বিদ্যমান তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের...