Home সাম্প্রতিক যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা
সাম্প্রতিক

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

Share
Share

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান—এমন তথ্য জানিয়েছেন মার্কিন গোয়েন্দারা। শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালানোর সক্ষমতা নিয়ে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে ইরান। যুক্তরাষ্ট্রকে দীর্ঘ সময় সংঘাতে জড়িয়ে রেখে চাপের মধ্যে ফেলতেই তেহরান যুদ্ধ দীর্ঘায়িত করতে আগ্রহী বলে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে দুই দেশের হামলা ও পাল্টা হামলা তুলনামূলকভাবে সীমিত পর্যায়ে রয়েছে। তবে ইরান চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে পারে।

সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর মাধ্যমে ইরান তাদের সামরিক সক্ষমতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পেয়েছে। একই সঙ্গে দীর্ঘ সময় যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে—এমন বিশ্বাসও তৈরি হয়েছে দেশটির মধ্যে।

মার্কিন গোয়েন্দাদের ধারণা, এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো আরও কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অবস্থান দুর্বল করার লক্ষ্যও ইরানের থাকতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জবাবে ইরান উত্তেজনা আরও বাড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এর অংশ হিসেবে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা এবং প্রতিবেশী দেশগুলোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা হতে পারে।

এ ছাড়া ইরানি হ্যাকাররা পুনর্গঠিত হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলা চালাতে পারে বলেও মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা। এসব হামলার অন্যতম লক্ষ্য হতে পারে মার্কিন জনগণের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব তৈরি করা।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় তিন বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে ইভান...

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৬৪ বছরের নারী উদ্ধার

নেপালে বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে ৬৪ বছর বয়সী এক নারীকে ১০ দিন পর জীবিত উদ্ধার...

Related Articles

‘সেই গাড়ি’ নিয়ে শোডাউনের ঘোষণা পাটওয়ারীর

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে কালো রঙের যে প্রাডো...

১১ দলের লংমার্চে বাধা দেয়নি সরকার, রাজনীতিতে সহনশীলতার নতুন বার্তা

সরকারের কাছে ছয় দফা দাবি নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করেছে...

প্রায় ৪ মাস পর দেশে ফিরল ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির একজন শুভ...

আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম

রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে...