নুর মোহাম্মদ,গোমস্তাপুর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, প্রধান শিক্ষক ইলিয়াস আলী ও ইয়াসমিন সুলতানা সীমা।
পরে উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে একটি করে ফুটবল তুলে দেওয়া হয়।
Leave a comment