Home সাম্প্রতিক একটি গোষ্ঠী ৫ আগস্টের কৃতিত্ব দিতে অস্বস্তিতে ভোগে: শিশির মনির
সাম্প্রতিক

একটি গোষ্ঠী ৫ আগস্টের কৃতিত্ব দিতে অস্বস্তিতে ভোগে: শিশির মনির

Share
Share

৫ আগস্টের কৃতিত্ব দিতে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী অস্বস্তিতে ভোগে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

শনিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘গণভোটসংক্রান্ত জাতীয় সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এতে রাজনীতিক, আইনজীবী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।

শিশির মনির বলেন, ‘৫ আগস্টের ঐতিহাসিক ঘটনাবলি নিয়ে আলোচনা করতে গেলে একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী অস্বস্তিতে ভোগে। কারণ, গণঅভ্যুত্থানের ওই সময়ে আন্দোলনের যে বার্তা বা বক্তব্য তৈরি হয়েছিল, তা তাদের পক্ষ থেকে দেওয়া ছিল না। অথচ যারা ওই বার্তা দিয়েছে, তাদের কোনো ক্রেডিট বা কৃতিত্ব দিতেও দলটি নারাজ।’

৫ আগস্টের প্রেক্ষাপট ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, কোনো দল বা ব্যক্তির অহংকারের কারণে একটি জাতিকে পিছিয়ে দেওয়া ঠিক নয়।

বিএনপিকে ‘জনগণের দল’ উল্লেখ করে শিশির মনির বলেন, দলটির উচিত জনগণের পছন্দ ও চাওয়া-পাওয়াকে সানন্দে মেনে নেওয়া। আন্দোলনের স্লোগান নিজেদের মতো করে নিয়ন্ত্রণ বা ব্যবহারের প্রবণতাও পরিহার করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘দুই-একজনের অহংবোধের কারণে দেশের জাতীয় ঐক্য ও ভবিষ্যৎ বিপন্ন হওয়া কোনো ভালো লক্ষণ নয়।’

বর্তমান সরকারপ্রধান তারেক রহমানের প্রসঙ্গ টেনে শিশির মনির বলেন, ‘বর্তমান সরকারপ্রধানের সামনে রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক অনন্য সুযোগ এসেছে। তিনি প্রকৃত রাষ্ট্রনায়ক হবেন, নাকি সাধারণ রাজনীতিকের পরিচয়ে সীমাবদ্ধ থাকবেন—সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, এনসিপির নেতা সারোয়ার তুষার, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, ব্যারিস্টার তানিম হোসেন শাওন, রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, মানবাধিকারকর্মী রুবি আমাতুল্লাহ এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

রাজবাড়ীর পাংশায় তিন বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছেলে ইভান...

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৬৪ বছরের নারী উদ্ধার

নেপালে বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে ৬৪ বছর বয়সী এক নারীকে ১০ দিন পর জীবিত উদ্ধার...

Related Articles

‘সেই গাড়ি’ নিয়ে শোডাউনের ঘোষণা পাটওয়ারীর

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে কালো রঙের যে প্রাডো...

১১ দলের লংমার্চে বাধা দেয়নি সরকার, রাজনীতিতে সহনশীলতার নতুন বার্তা

সরকারের কাছে ছয় দফা দাবি নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ করেছে...

প্রায় ৪ মাস পর দেশে ফিরল ইসরায়েলি হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির একজন শুভ...

আমি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াইনি: মেঘনা আলম

রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত কোনো শারীরিক সম্পর্কে...