Home সাম্প্রতিক মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

Share
Share

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ


মুন্সীগঞ্জে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ কমর উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সোমবার (৩১ আগস্ট) সদর উপজেলার শিলই ইউনিয়নের মৃধা বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের সার্বিক নির্দেশনায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার সদর থানা পুলিশের একটি বিশেষ দল শিলই ইউনিয়নের মৃধা বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় স্থানীয়দের সহযোগিতায় শিলই মধ্যকান্দি এলাকার সাইফুল বেপারীর ছেলে কমর উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, একটি শর্টগানের কার্তুজের খোসা, একটি অ্যাঙ্গেল কাটিং মেশিন ও একটি ড্রিল মেশিন উদ্ধার করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মুরাদনগর মিনি স্টেডিয়ামের উন্নয়নে প্রায় ৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। দীর্ঘদিনের প্রত্যাশিত মুরাদনগর উপজেলা মিনি স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৬ কোটি...

গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির যৌথ...

Related Articles

চলন্ত ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের শিকার নারী

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...

জন্মাষ্টমী উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা পুলিশের মতবিনিময়

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ আসন্ন জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ, সুশৃঙ্খল ও ধর্মীয়...

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১২ জনের ১৫ দিনের সাজা

মোঃ ইয়াছিন সরকার কুমিল্লা কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে...

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনেই ছাত্রদলের কর্মশালা

রাহাদুল ইসলাম সুজন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নেতাকর্মীদের নেতৃত্বের বিকাশ, রাজনৈতিক ও সাংগঠনিক দক্ষতা...