Home সাম্প্রতিক প্রেমিকাকে খুশি করতে জন্মদিনে সড়কের পাশে ফেস্টুন
সাম্প্রতিক

প্রেমিকাকে খুশি করতে জন্মদিনে সড়কের পাশে ফেস্টুন

Share
Share

 প্রেমিকার জন্মদিনে ব্যতিক্রমীভাবে শুভেচ্ছা জানাতে সড়কের পাশে ফেস্টুন টাঙিয়ে আলোচনার জন্ম দিয়েছেন নাম না জানা এক যুবক।

শনিবার (৩০ আগস্ট) প্রেমিকার জন্মদিন উপলক্ষে কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রি কলেজের সামনে ও আশপাশের সড়কের পাশে গাছে গাছে বেশ কয়েকটি ফেস্টুন দেখা যায়। ফেস্টুনগুলোতে লেখা রয়েছে—‘Happy Birthday Dear Kusmi’সহ নানা আবেগঘন ভালোবাসার বার্তা।

একটি ফেস্টুনে লেখা, ‘তুমি ছিলে গাণিতিক সমীকরণের কঠিনতম ধাঁধা, আমি তোমাকে বুঝে উঠতে পারিনি।’ আরেকটিতে লেখা, ‘অথচ, তুমি ছিলে কেন আমি তোমায় বসন্ত ভাবতাম।’

এ ছাড়া একটি ফেস্টুনে জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে লেখা হয়েছে, ‘মুখ গগনে উড়তে সবাই ভালোবাসে, এক যুগ শেষে হলেও বুঝতে পারে, কী ছিল ফুল আর কী ছিল ভুল।’

সড়কের পাশে গাছে গাছে এমন ব্যতিক্রমী ফেস্টুন দেখে পথচারী ও স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। কে বা কারা এসব ফেস্টুন লাগিয়েছেন, তা জানা না গেলেও বিষয়টি ইতোমধ্যে স্থানীয়দের নজর কেড়েছে।

এদিকে, ব্যতিক্রমী এই জন্মদিনের শুভেচ্ছার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনেকেই বিষয়টিকে ভালোবাসা প্রকাশের অভিনব কৌশল হিসেবে দেখছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ জারি ট্রাম্প প্রশাসনের

আন্তর্জাতিক শিক্ষার্থীদের নির্দিষ্ট কিছু ইন্টার্নশিপ ও প্রশিক্ষণমূলক কাজে অংশ নেওয়ার অনুমোদন সীমিত করতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি নতুন নির্দেশনা জারি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...

স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়...

Related Articles

৮ বছর পর সিলেটে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালু

আট বছর বন্ধ থাকার পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবার বিদেশি...

সাগর-রুনি হত্যায় জড়িত সাবেক গোয়েন্দা প্রধান

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার দীর্ঘ তদন্তে নতুন...

সাগর-রুনি হত্যা তদন্তে উঠে এলো এক বিনোদন কর্মীর নাম

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন সূত্র...

চীনের সঙ্গে শিগগিরই কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপে যাচ্ছে বাংলাদেশ

চীনের সঙ্গে শিগগিরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে...