Home সাম্প্রতিক সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি
সাম্প্রতিক

সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা ফেরানোর চেষ্টা করছি

Share
Share

সরকার ‘ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘আমরা তাদের সে পথ থেকে ফেরানোর চেষ্টা করছি।’

শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রামে দলীয় ইউনিট সভাপতিদের সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছিল। সনদে নির্বাচিত সরকারকে ১৮০ দিনের মধ্যে তা বাস্তবায়নের কথা বলা হয়েছিল। আগামী সেপ্টেম্বরে সরকারের ১৮০ দিন পূর্ণ হবে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সরকার সংসদে অধিবেশন ডেকে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেবে।

তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নিলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, একজন মন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় ও জাতীয় সংসদের বিরোধী দল নিয়ে বক্তব্য দিচ্ছেন। অথচ তাঁর নিজের মন্ত্রণালয়ের অধীনে থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে যথেষ্ট নজর নেই।

সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পরিষদসহ স্থানীয় সরকার ও উন্নয়ন কর্মকাণ্ডে দলীয়করণ করা হচ্ছে। তাঁর মতে, নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এভাবে প্রশাসক নিয়োগ দেওয়া উচিত নয়। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব দেওয়ারও দাবি জানান তিনি।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, দেশে দৃশ্যমান উন্নয়ন দেখা যাচ্ছে না। বরং বিভিন্ন জায়গায় সরকারদলীয় লোকজনের মধ্যে সংঘাতের ঘটনা ঘটছে। বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় উন্নয়ন বরাদ্দে বৈষম্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিরোধীদলীয় সংসদ সদস্যদের এলাকায় উন্নয়নকাজ তদারকিতে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের দায়িত্ব দেওয়ার সমালোচনা করে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উন্নয়নকাজ তদারক, উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করাই স্বাভাবিক। সংরক্ষিত নারী সংসদ সদস্যদের এ দায়িত্ব দেওয়াকে তিনি ‘বেমানান’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, বিরোধী দলের ১৩ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। সরকারদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় তাঁদের উন্নয়নকাজ তদারকির দায়িত্ব দেওয়া হলে বিষয়টি সমতা রক্ষা করত।

মতবিনিময় সভায় কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, ঢাকা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ভিপি সাহাব উদ্দিনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?

  রংপুর মহানগরীর মাছুয়াপাড়া/কামালকাছনা এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাঁদের দুই সন্তান আগামী চক্রবর্তী ও আয়ুশ চক্রবর্তী হত্যাকাণ্ডে...

৬ মামলার পর ফের ৫০ পিস ইয়াবাসহ ডিবির খাঁচায় মোস্তাক

মুন্সীগঞ্জে ৫০টি ইয়াবা বড়িসহ মোস্তাক আহম্মদ মহসিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে এর আগে...

Related Articles

নেপালের পাহাড়ি ঢল বাংলাদেশে আসতে পারে যে পথে

নেপালের পাহাড়ি অঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যার অতিরিক্ত পানি ভারতের বিহার হয়ে ফারাক্কা...

‘বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত- ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ প্রসঙ্গে জয়সোয়াল

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’...

ওসমান হাদি হত্যার বিচার না হলে বিচারব্যবস্থার ওপর আস্থা থাকবে না: সারজিস

শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে দেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর...

ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন সংগীতশিল্পী আসিফ

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের গান, ব্যক্তিগত...