Home জাতীয় অপরাধ মুরাদনগরে দুই ছিনতাইকারী ও ইয়াবাসহ একজন গ্রেপ্তার
অপরাধ

মুরাদনগরে দুই ছিনতাইকারী ও ইয়াবাসহ একজন গ্রেপ্তার

Share
Share

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগরে পৃথক অভিযানে দুই ছিনতাইকারী ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই ব্যক্তির কাছ থেকে ১৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) রাতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে উপপরিদর্শক (এসআই) আব্বাস কবির চৌধুরী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মুরাদনগর সদর ইউনিয়নের ডিআর স্কুলের দক্ষিণ পাশের বেড়িবাঁধ সড়কে অভিযান চালান।

এ সময় ছিনতাইয়ের অভিযোগে রুবেল (২৮) ও মো. কবির হোসেন (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই মুরাদনগর সদর ইউনিয়নের হিরারকান্দা এলাকার বাসিন্দা। এ ঘটনায় মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে।

অন্যদিকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে মাদকবিরোধী অভিযান চালান একই থানার এসআই কামরুজ্জামান। বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর এলাকায় ইলিয়টগঞ্জ-মুরাদনগর সড়কের মাথায় একতা মাছের আড়তের সামনে অভিযান চালিয়ে আলী আশরাফ (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় আলী আশরাফের কাছ থেকে ১৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি মুরাদনগর উপজেলার পাহাড়পুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।

মুরাদনগর থানার পুলিশ জানিয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি, এমপি আমির হামজার চ্যালেঞ্জ

সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে সাড়ে ছয় মাসে নিজের সততার পক্ষে দৃঢ় অবস্থান তুলে ধরেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির...

সৌদি ভ্রমণে মার্কিন নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতার’ তাগিদ যুক্তরাষ্ট্রের

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও বাণিজ্যিক শহর দাম্মামের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে নতুন করে হামলার ঘটনার পর দেশটিতে অবস্থানরত ও ভ্রমণকারী মার্কিন নাগরিকদের জন্য “সর্বোচ্চ...

Related Articles

গাঁজাসহ আটক, ছাত্রদলের সম্পাদককে বহিষ্কার

নেত্রকোনার মদনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক হওয়ার পর আব্দুল বারী হীরাকে...

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার...

সিদ্ধিরগঞ্জে গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত

  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে সাহেব আলী ওরফে ডাকাত সাহেব (৫০) নিহত হয়েছেন।...

তাজমিন হত্যা: রাজুকে নিতে গিয়েও কক্সবাজারে রেখে ফিরল কুমিল্লা ডিবি

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার থেকে...

;