মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক সংগঠন ঝিকুট ফাউন্ডেশন।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ঝিকুট ফাউন্ডেশন সংবর্ধনা ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সীগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন পিপিএম। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাবেক আইসিটি কর্মকর্তা নজরুল ইসলাম, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর সিফাতুল আলম, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক প্রফেসর বাহাউদ্দীন বাহার, ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম শিকদার, নারী উদ্যোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা এবং জাপানপ্রবাসী ও সংগঠনের পৃষ্ঠপোষক নূরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার। সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদুল হাসান শাওন ও আইনবিষয়ক সম্পাদক রাকিব হাসান জিসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভায় এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অংশ নেন। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
Leave a comment