Home বিনোদন অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল
বিনোদন

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল

Share
Share

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন শরিফুল ইসলাম। ইতিহাস গড়া বোলিংয়ের পর এবার আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়ে সেই পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন এই বাঁহাতি পেসার।

বুধবার (২৬ আগস্ট) পুরুষ ক্রিকেটারদের হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ৫৭তম অবস্থানে উঠেছেন শরিফুল। তাঁর রেটিং পয়েন্টও বেড়ে হয়েছে ৪০৩, যা তাঁর ক্যারিয়ারসেরা।

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮ রান দিয়ে ৭ উইকেট নেন শরিফুল। তাঁর দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ বড় ধাক্কা খায়। দেশের বাইরে বাংলাদেশের কোনো বোলারের এটিই সেরা বোলিং।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শরিফুলের পাশাপাশি উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। এক ধাপ এগিয়ে ২৩তম অবস্থানে উঠেছেন তিনি।

তবে র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। ম্যাকাই টেস্টে বল হাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় হাসান মাহমুদ ৯ ধাপ পিছিয়ে ৪৭তম অবস্থানে নেমেছেন। তাসকিন আহমেদ দুই ধাপ পিছিয়ে এখন ৫১তম।

ব্যাটারদের মধ্যে উন্নতি হয়েছে শুধু মুশফিকুর রহিমের। এক ধাপ এগিয়ে ১৭তম অবস্থানে উঠেছেন তিনি। নাজমুল হোসেন শান্ত আগের ২০তম অবস্থান ধরে রেখেছেন।

অন্যদিকে, টানা তিন ম্যাচে শূন্য রানে ফেরায় লিটন দাস ৬ ধাপ পিছিয়ে ৩৪তম অবস্থানে নেমেছেন। মুমিনুল হকও পাঁচ ধাপ পিছিয়ে ৩৬তম অবস্থানে রয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চতুর্থ শ্রেণিতে পড়া মেয়ের হঠাৎ পেটব্যথা, গর্ভপাতের পর মা জানলেন ধর্ষণের কথা

গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ খাইয়ে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় ভুক্তভোগী...

সাজেকে দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে, আহত ৬

রাঙামাটির সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে প্রায় দুই ঘণ্টা গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টা...

Related Articles

গুগলে ফোন করে আটলান্টিকের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে বলেছিলাম, ওরা রাজি হয়নি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে নিজের...

আফগানিস্তান ম্যাচের আগের রাতে দুবাইয়ে শপিংয়ে গিয়েছিলেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার?

নেট রান রেটে জিম্বাবুয়েকে পেছনে ফেলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে শারজায় গতকাল...

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার বিশ্বরেকর্ড গড়া জয়

৪৩০ রানের বিশাল লক্ষ্য। জিততে হলে গড়তে হতো বিশ্বরেকর্ড। সেই কঠিন চ্যালেঞ্জই...

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে আবারও প্রচারমূলক লাউডস্পিকার চালুর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার...

;