Home জাতীয় দুর্ঘটনা ঝিনাইদহে বাসচাপায় স্ত্রী নিহত, হাসপাতালে মারা গেলেন সেনাসদস্য স্বামী
দুর্ঘটনা

ঝিনাইদহে বাসচাপায় স্ত্রী নিহত, হাসপাতালে মারা গেলেন সেনাসদস্য স্বামী

Share
Share

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাইপাস সড়কে বাসের চাপায় জান্নাতুল ফেরদৌস তুলি (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত তাঁর স্বামী সেনাসদস্য সোহেল কাজী পরে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গড়াই পরিবহনের বাসটি আটক করেছে পুলিশ।

নিহত দম্পতি নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা। সোহেল কাজী চট্টগ্রামে সেনাবাহিনীর বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত বিশ্বাস বলেন, সকালে নড়াইল থেকে মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে শৈলকুপার বড়দাহ এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন সোহেল কাজী। পথে ভুটিয়ারগাতী এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাসের নিচে ছিটকে পড়ে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তুলি মারা যান।

আহত সোহেল কাজীকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর সিএমএইচে পাঠানো হয়। সেখানে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত সেনাসদস্য সোহেল কাজীও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় গড়াই পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দেশে আবারও টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে...

ইসলামে হিজাব পরা অপরিহার্য নয়’: ভারতীয় হাইকোর্ট

শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম বা পোশাকবিধির সঙ্গে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী অতিরিক্ত হেডস্কার্ফ বা হিজাব পরার অনুমতি চেয়ে দায়ের করা এক আবেদন খারিজ করে...

Related Articles

দুপুরে নিখোঁজ: ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামের...

আইফোনের কিস্তির চাপ, যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী

একটি আধুনিক মোবাইল ফোন কেনার সাময়িক আনন্দ যে শেষ পর্যন্ত জীবনের জন্য...

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত সাংবাদিক দেবাশীষকে ছেলেসহ সৎকার, স্ত্রী-শ্বশুরকে দাফন

ভারতের কলকাতার একটি হোটেলে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার বিশিষ্ট সাংবাদিক...