সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি প্রতারণা মামলায় আদালতের দেওয়া রায়ের পর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি দাউদ হোসেন বলেন, একটি প্রতারণা মামলায় বিদিশা এরশাদকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। ওই রায়ের পর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
সেই পরোয়ানার ভিত্তিতেই মঙ্গলবার রাতে গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
Leave a comment