Home জাতীয় এনসিপির কার্যালয়ে জামায়াত আমির, নাহিদ বললেন ‘সৌজন্য সাক্ষাৎ’
জাতীয়রাজনীতি

এনসিপির কার্যালয়ে জামায়াত আমির, নাহিদ বললেন ‘সৌজন্য সাক্ষাৎ’

Share
Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলামোটর মোড়ের রূপায়ণ টাওয়ারে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি।

এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম, দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডা. জাহিদুর রহমানসহ দলটির কয়েকজন নেতাও সেখানে উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘জামায়াত আমির সৌজন্য সাক্ষাৎ করতেই আমাদের অফিসে এসেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি তাঁর জায়গা থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের অফিসে আসায় তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় পেছাল

মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় হাইকোর্টের চূড়ান্ত রায় ঘোষণার দিন পিছিয়ে গেছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ মঙ্গলবার...

‘পুলিশের হাতে তুলে দেওয়ার সময় গায়ে ছিল গেঞ্জি,পরে দেখি শার্ট’: সিদ্ধার্থের বাবার চাঞ্চল্যকর দাবি

রংপুরে আটকের পর আসামির পরনের শার্ট নিয়ে তীব্র সমালোচনা ও বিতর্কের মধ্যে চাঞ্চল্যকর দাবি করেছেন অভিযুক্ত সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ও বড়...

Related Articles

‘শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার হয়তো রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাচ্ছে না’: তথ্যমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার হয়তো...

লৌহজংকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের চ্যাম্পিয়ন মুন্সীগঞ্জ পৌরসভা

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনালে...

মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সালমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের ছেলে এবং ইসলামী...

রাজধানীর উত্তরায় ৫,৩১০ পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

রাজধানীর উত্তরা এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী...