জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বাংলামোটর মোড়ের রূপায়ণ টাওয়ারে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি।
এ সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম, দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ডা. জাহিদুর রহমানসহ দলটির কয়েকজন নেতাও সেখানে উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ‘জামায়াত আমির সৌজন্য সাক্ষাৎ করতেই আমাদের অফিসে এসেছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি তাঁর জায়গা থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের অফিসে আসায় তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।’
Leave a comment