Home আঞ্চলিক দুপুরে নিখোঁজ: ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনাসাম্প্রতিক

দুপুরে নিখোঁজ: ভোরে পুকুরে ভাসল দুই শিশুর মরদেহ

Share
Share

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামের দুই নিষ্পাপ শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত রোহান ওই গ্রামের হজরত আলীর এবং ইসমাইল এবাদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় দুই শিশু রোহান ও ইসমাইল। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন এবং আশেপাশের সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। তবে সারাদিন তাদের কোনো হদিস মেলেনি।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, দুই শিশুই সাঁতার খুব ভালো জানত না। তবে সুযোগ পেলেই তারা মাঝেমধ্যে স্থানীয় নদী কিংবা জলাশয়ে ছোট ছোট মাছ ধরতে নেমে যেত। ফলে নিখোঁজের পর থেকেই স্বজনদের মনে শঙ্কা জাগে-হয়তো মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে গেছে শিশু দুটি। অবশেষে সোমবার ভোরের দিকে মধ্য নাকশী বড় পুকুরে দুই শিশুর লাশ পানিতে ভেসে উঠলে থমকে যায় পুরো এলাকা।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই নিহতের স্বজনদের কান্নায় পুরো নাকশী গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সার্বিক পরিস্থিতি তদারকি শুরু করে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং মর্মান্তিক এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের সঙ্গে বন্ধুত্বকে হিটলারের সাথে বন্ধুত্ব বললেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্বের সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়...

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

Related Articles

সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবের বাড়িতে হামলা

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ...

দ. কোরিয়া ইস্যুতে মস্কোর মন্তব্যে ক্ষুব্ধ কিম, রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যে...

গোপালগঞ্জ থেকে বাগেরহাটে এসে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাগেরহাটের মোল্লাহাটে গোপালগঞ্জ থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়...

গোপালগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের তুমুল সংঘর্ষ, আহত অনেক

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায়...

;