Home আঞ্চলিক খুবির খান বাহাদুর আহছানউল্লা হলের ক্যান্টিন বরাদ্দে আবেদন আহ্বান
আঞ্চলিক

খুবির খান বাহাদুর আহছানউল্লা হলের ক্যান্টিন বরাদ্দে আবেদন আহ্বান

Share
Share

মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খান বাহাদুর আহছানউল্লা হলের ক্যান্টিন বরাদ্দের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগামী ২৪ আগস্টের মধ্যে আগ্রহী প্রার্থীদের হল অফিসে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।

গত ২০ আগস্ট হলের প্রভোস্ট অধ্যাপক শরিফ মোহাম্মদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ আগস্ট অফিস চলাকালীন সময়ের মধ্যে আগ্রহীদের হল অফিসে আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাশতা ও রাতের খাবারের মূল্যতালিকা সংযুক্ত করতে হবে।

এ ছাড়া আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনারের দেওয়া নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তির অনুলিপি প্রয়োজনীয় অবগতির জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন নোটিশ বোর্ড এবং বিশ্ববিদ্যালয়সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাঠানো হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতি ফখরুলকে অভিনন্দন জারদারির, পাকিস্তান সফরের আমন্ত্রণ

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার...

ইরান যুদ্ধ শেষে দেশে ফিরছে মার্কিন রণতরি আব্রাহাম লিংকন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছে। প্রায় ৫ হাজার নাবিক ও ক্রু...

Related Articles

৩ দিন ধরে তালাবদ্ধ ঘর: একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক...

মুরাদনগরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে জাকিয়া বেগম...

কুলাউড়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

  ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে...

স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে থানায় নিখোঁজের জিডি করতে যান স্বামী, সন্দেহে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর থাপ্পড়ে টিউবওয়েলের ওপর পড়ে মাথায়...