Home সাম্প্রতিক দীপু মনির প্যারোলে মুক্তির আবেদনের পর স্বামীর জানাজা ও দাফনের সিদ্ধান্ত
সাম্প্রতিক

দীপু মনির প্যারোলে মুক্তির আবেদনের পর স্বামীর জানাজা ও দাফনের সিদ্ধান্ত

Share
Share

মুন্সীগঞ্জ কারাগারে বন্দি সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির অনুমতি পাওয়ার পর তাঁর স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের স্থান-সময় নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

দীপু মনির প্যারোলে মুক্তির আনুষ্ঠানিক আবেদনপত্র নিয়ে আইনজীবী এবং তাঁর স্বজনেরা বর্তমানে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছেন। আবেদন মঞ্জুর হওয়া সাপেক্ষে প্রশাসনিক প্রক্রিয়ার পর জানাজার সময়সূচি চূড়ান্ত হবে।

এর আগে, মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড (বর্তমান কন্টিনেন্টাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু জানান, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তৌফিক নেওয়াজ ২০১৯ সালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) সমস্যায় আক্রান্ত হন। দীর্ঘ দিন ধরে গুরুতর শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। সর্বশেষ গত ২৭ মে হুইলচেয়ারে করে অসুস্থ অবস্থায় কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে তাঁকে আদালতে নিয়ে এসেছিলেন স্বজনেরা। তাঁর জানাজা ও দাফন সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার দুপুরের পর স্বজনদের সম্মতিক্রমে নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে...

ময়মনসিংহে ৩০ টাকা কেজিতে চাল পাচ্ছেন পোশাকশ্রমিকেরা

বাজারদরের চেয়ে কম দামে চাল কিনতে বিশেষ খোলাবাজারে বিক্রির (ওএমএস) কর্মসূচির আওতায় এসেছেন ময়মনসিংহের ভালুকার পোশাকশ্রমিকেরা। এ কর্মসূচির আওতায় তাঁরা প্রতি কেজি চাল...

Related Articles

দ. কোরিয়া ইস্যুতে মস্কোর মন্তব্যে ক্ষুব্ধ কিম, রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যে...

গোপালগঞ্জ থেকে বাগেরহাটে এসে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাগেরহাটের মোল্লাহাটে গোপালগঞ্জ থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়...

গোপালগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের তুমুল সংঘর্ষ, আহত অনেক

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায়...

পাকিস্তানি মিলিটারিও লিখল— হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ‘বীর বিক্রম’ সম্বোধন করেছে পাকিস্তান...

;