Home আঞ্চলিক খাসির মাংস না পেয়ে বিয়ের আসর ত্যাগ করা সেই প্রবাসীর বিয়ে সম্পন্ন
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

খাসির মাংস না পেয়ে বিয়ের আসর ত্যাগ করা সেই প্রবাসীর বিয়ে সম্পন্ন

Share
Share

ঐতিহ্যবাহী ‘খদর’-এ খাসির মাংস না থাকায় বিয়ের আসর ছেড়ে চলে গিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা জাপানপ্রবাসী জুনায়েদ মিয়ার শেষ পর্যন্ত বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি নিজেই শুভ পরিণয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে স্বস্তি প্রকাশ করে জুনায়েদ লেখেন, “আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি।”

এর আগে সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোল্লাতালা গ্রামে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। কনেবাড়িতে গিয়ে মূল খাবারে খাসির মাংস না দেখে ক্ষুব্ধ হয়ে উঠেন কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে বর জুনায়েদ। স্থানীয় সূত্রে জানা যায়, কনেবাড়িতে অভ্যর্থনা পর্বে ফুল নিয়ে অসন্তোষ প্রকাশের পর খাবারের টেবিলে বিশেষ বর-আপ্যায়ন ‘খদর’-এ খাসির মাংস না পেয়ে তিনি চরম আপত্তি জানান।

কনেপক্ষের স্বজন ও উপস্থিত মুরুব্বিরা তাঁকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও জুনায়েদ নিজের সিদ্ধান্তে অনড় থাকেন এবং বিয়ের আনুষ্ঠানিকতা অসম্পূর্ণ রেখে একা বিয়ের আসর ত্যাগ করেন। মর্মান্তিক ও অদ্ভুত এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে দেশজুড়ে কৌতূহল ও সমালোচনার ঝড় ওঠে। তবে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত একই কনের সাথেই তাঁর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

“আমার আয়ের উৎস সম্পূর্ণ সাদা, কষ্ট করে অর্জন করেছি”: সালমান মুক্তাদির

সামাজিক যোগাযোগমাধ্যমের তুমুল পরিচিত মুখ ও শীর্ষ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির তাঁর অর্জিত আয়ের উৎস এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।...

ইরানের মিনাবে হামলার শিকার স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন আইআরজিসি কমান্ডারের প্রয়াত স্ত্রী

দক্ষিণ ইরানের মিনাব শহরে সাম্প্রতিক হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়টি দেশটির ইসলামি রিভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভির প্রয়াত...

Related Articles

মাকে রাখতে নারাজ গ্রামপুলিশ ছেলে, ইউএনওর কাছে অভিযোগ

পাবনার সাঁথিয়ায় বৃদ্ধ ও অসুস্থ মাকে নিজের সঙ্গে রেখে ভরণপোষণ করতে রাজি...

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়...

রাতে বাবাকে লাইভ লোকেশন, সকালে মিলল কিশোরীর মরদেহ

  কুমিল্লার লালমাইয়ে ফসলের মাঠ থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামের এক কিশোরীর...

অটোরিকশা নিয়ে কঠোর দুই সিটি প্রশাসক, ‘আইন না মানলে গ্রামে ফিরে যান’

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঢাকা উত্তর ও...

;