Home সাম্প্রতিক বার্সেলোনার ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়া
সাম্প্রতিক

বার্সেলোনার ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান অধিনায়ক রাফিনিয়া

Share
Share

নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন রাফিনিয়া। ২০২৬–২৭ মৌসুমে বার্সেলোনার প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে কাতালান ক্লাবটির ইতিহাসে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে মূল অধিনায়কের বাহুবন্ধনী পরার কীর্তি গড়তে যাচ্ছেন তিনি।

২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। কোচ হান্সি ফ্লিকের অধীনে গত কয়েক মৌসুমে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠার পাশাপাশি ড্রেসিংরুমেও নিজের নেতৃত্বের অবস্থান তৈরি করেছেন এই উইঙ্গার।

নতুন মৌসুমের আগে বার্সেলোনার নেতৃত্বের কাঠামোয় পরিবর্তন এসেছে। গত মৌসুমের প্রথম অধিনায়ক মার্ক-আন্দ্রে টের স্টেগেন ধারে আয়াক্সে এবং দ্বিতীয় অধিনায়ক রোনাল্ড আরাউহো ধারে লিভারপুলে যাওয়ায় শীর্ষ নেতৃত্বের পদটি শূন্য হয়। সেই জায়গায় রাফিনিয়াকে প্রথম অধিনায়ক করা হয়েছে।

নতুন মৌসুমে বার্সেলোনার অধিনায়কের ক্রমে দ্বিতীয় স্থানে আছেন ফ্রেঙ্কি ডি ইয়ং। এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে পেদ্রি, গাভি ও এরিক গার্সিয়া।

২০২৬–২৭ মৌসুমে বার্সেলোনার অধিনায়কের ক্রম:

১. রাফিনিয়া — প্রথম অধিনায়ক
২. ফ্রেঙ্কি ডি ইয়ং — দ্বিতীয় অধিনায়ক
৩. পেদ্রি — তৃতীয় অধিনায়ক
৪. গাভি — চতুর্থ অধিনায়ক
৫. এরিক গার্সিয়া — পঞ্চম অধিনায়ক

রাফিনিয়ার জন্য এই দায়িত্ব শুধু নেতৃত্বের স্বীকৃতি নয়, বার্সেলোনার ইতিহাসেও বিশেষ একটি অর্জন। ব্রাজিলের অনেক কিংবদন্তি ফুটবলার কাতালান ক্লাবটির হয়ে খেললেও রাফিনিয়ার আগে কোনো ব্রাজিলিয়ান বার্সেলোনার প্রথম অধিনায়ক হননি।

বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত সাতটি শিরোপা জিতেছেন রাফিনিয়া। এর মধ্যে রয়েছে তিনটি লা লিগা, একটি কোপা দেল রে ও তিনটি স্প্যানিশ সুপার কাপ।

২০২৫ সালে লা লিগার বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। একই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও ছিলেন এই ব্রাজিলিয়ান।

বার্সেলোনার হয়ে গোলের দিক থেকেও সেরা ব্রাজিলিয়ানদের তালিকায় জায়গা করে নিয়েছেন রাফিনিয়া। ১৭৭ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৭৫। ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোল করা ব্রাজিলিয়ানদের তালিকায় তিনি চতুর্থ। তাঁর ওপরে রয়েছেন রিভালদো, এভারিস্তো ও নেইমার।

বার্সেলোনার মতো ঐতিহ্যবাহী ক্লাবকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার নতুন চ্যালেঞ্জ এখন রাফিনিয়ার সামনে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নেতৃত্বের এই দায়িত্ব তাঁকে ক্লাবটির ইতিহাসে আরও বিশেষ জায়গায় নিয়ে যেতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টাঙ্গাইলে ধুমধাম করে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক মানুষের ভোজ

টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে দেওয়া হয়েছে একটি বট ও একটি পাকুড়গাছের। সনাতন ধর্মীয় রীতি মেনে গাছ দুটিকে বর-কনে সাজিয়ে...

বাংলাদেশ থেকে ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ডগুলো

শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া এবং ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের তৈরি পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে...

Related Articles

সিলেট-৩ আসনের সাবেক এমপি হাবিবের বাড়িতে হামলা

সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ...

দ. কোরিয়া ইস্যুতে মস্কোর মন্তব্যে ক্ষুব্ধ কিম, রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে রাশিয়ার এক শীর্ষ কর্মকর্তার মন্তব্যে...

গোপালগঞ্জ থেকে বাগেরহাটে এসে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

বাগেরহাটের মোল্লাহাটে গোপালগঞ্জ থেকে আসা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়...

গোপালগঞ্জে বিএনপি ও আওয়ামী লীগের তুমুল সংঘর্ষ, আহত অনেক

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায়...

;