Home সাম্প্রতিক ৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো
সাম্প্রতিক

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো

Share
Share

খুলনা নগরীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের কাছে এ ঘটনা ঘটে। নিহত রাজু ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান গণপিটুনিতে রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস জানান, দুপুর পৌনে দুইটার দিকে রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশের বাসিন্দা হাসান গাজীর চার বছর বয়সী মেয়ে মিমকে অপহরণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন রাজুকে ধরে গণপিটুনি দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান।

এসআই ফেরদৌস জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪ বছরের শিশুকে অপহরণের চেষ্টা, এরপর যা হলো

খুলনা নগরীতে চার বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রাজু (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর...

সফরে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মানজনক সংবর্ধনা দেবে ভারত: হাইকমিশনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে গেলে তাঁকে অত্যন্ত সম্মানজনক সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার (১৮...

Related Articles

গাজীপুর জেলা পরিষদে ৫ পদে নিয়োগ, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

গাজীপুর জেলা পরিষদে ১৩ থেকে ২০তম গ্রেডে পাঁচটি পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া...

মহাখালীতে মাদক খাইয়ে দিনের পর দিন ধর্ষণ: আত্মহননের পথ বেছে নিল ১৩ বছরের সিমি

রাজধানীর মহাখালীতে ১৩ বছর বয়সী কিশোরী সিমির মর্মান্তিক আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে...

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ৫ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার হৃদপিণ্ড নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি...

ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে ‘পিংক বাস’-এর নারী চালক: পুরুষ চালকের সহায়তায়

রাজধানীতে নতুন চালু হওয়া নারীদের বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস...