Home জাতীয় অপরাধ মুন্সীগঞ্জে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

মুন্সীগঞ্জে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা

Share
Share

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ


মুন্সীগঞ্জ জেলা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ব্যাপক অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না খাতুনের যৌথ নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।

​অভিযান সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত ফি-এর চেয়ে বেশি দামে ডেঙ্গু পরীক্ষা করানো, প্রয়োজনীয় টেকনোলজিস্ট না থাকা, বৈধ লাইসেন্স ও সনদ নবায়ন না করা এবং নার্সদের উপযুক্ত ডিপ্লোমা লাইসেন্স না থাকার মতো একাধিক অপরাধে প্রতিষ্ঠানগুলোকে এই দণ্ড দেওয়া হয়।

​ভ্রাম্যমাণ আদালতের রায়ে নিপুণ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, নূরজাহান হাসপাতালকে ৩০ হাজার টাকা এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টার শাখা-২ কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​অভিযান শেষে জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম জানান, সাধারণ রোগীদের চিকিৎসাসেবার নামে কোনো ধরনের অনিয়ম ও প্রতারণা সহ্য করা হবে না। জনস্বার্থে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের মনিটরিং অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে। নিহত ওই তরুণীর নাম তন্ময়ী মণ্ডল (২৮)। তিনি রাজধানীর ইব্রাহিম...

মহাসাগর থেকে সব মার্কিন জাহাজ পালিয়ে গেছে: আইআরজিসি উপদেষ্টা

পারস্য উপসাগর, ঐতিহাসিক হরমুজ প্রণালি, ওমান সাগর এবং উত্তর ভারত মহাসাগর অঞ্চল থেকে সমস্ত মার্কিন সামরিক জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে বলে দাবি...

Related Articles

প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে টাকা আদায়, দুই নারীসহ আটক ৩

পাবনার ঈশ্বরদীতে প্রেমের ফাঁদে ফেলে এক মুদি ব্যবসায়ীকে ভাড়া বাসায় আটকে ১০...

রংপুরের চার খুন: দুই আসামির ডিএনএর সঙ্গে আলামতের মিল পাওয়ার দাবি পুলিশের

রংপুরে আলোচিত চার খুনের ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএর...

মুরাদনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভা, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

  কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায়...

পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার

  নওগাঁর পত্নীতলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ...

;