Home সাম্প্রতিক অক্সিজেনের অভাবে বিপর্যয়ের মুখে গাজার হাসপাতাল
সাম্প্রতিক

অক্সিজেনের অভাবে বিপর্যয়ের মুখে গাজার হাসপাতাল

Share
Share

গাজা উপত্যকায় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার পথে। সেখানকার ৩৪টি অক্সিজেন স্টেশনের মধ্যে ২২টিই বন্ধ হয়ে গেছে। এতে হাসপাতালের রোগীদের পাশাপাশি বাড়িতে চিকিৎসাধীন অক্সিজেননির্ভর রোগীরাও বড় ঝুঁকির মুখে পড়েছেন বলে সতর্ক করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গাজায় বর্তমানে মাত্র ১২টি অক্সিজেন স্টেশন সচল রয়েছে। তবে সেগুলোও অত্যন্ত জটিল কারিগরি ও যান্ত্রিক পরিস্থিতির মধ্যে কাজ করছে। প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশের অভাবে প্রকৌশলীরা জরুরি মেরামতও করতে পারছেন না।

এদিকে বহনযোগ্য অক্সিজেন সিলিন্ডারে গ্যাস ভরার সরঞ্জামেরও তীব্র সংকট দেখা দিয়েছে। গাজায় থাকা ৩০টি অক্সিজেন ফিলিং ডিভাইসের মধ্যে মাত্র চারটি সচল রয়েছে। প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম না থাকায় এগুলোও যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, অক্সিজেন কোনো বিলাসিতা নয়; এটি জীবনরক্ষাকারী চিকিৎসার অপরিহার্য উপাদান। অবশিষ্ট অক্সিজেন অবকাঠামোও অচল হয়ে পড়লে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি বাড়িতে চিকিৎসাধীন রোগীদের অক্সিজেন সরবরাহও বন্ধ হয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অক্সিজেন স্টেশন মেরামতের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও কারিগরি সরঞ্জাম দ্রুত গাজায় প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। পাশাপাশি নতুন অক্সিজেন ইউনিট সরবরাহেরও দাবি জানিয়েছে তারা।

যুদ্ধের কারণে আগে থেকেই চরম সংকটে রয়েছে গাজার স্বাস্থ্যব্যবস্থা। হাসপাতাল ও স্বাস্থ্য অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি স্বাস্থ্যসেবা চালু রাখাও কঠিন হয়ে পড়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি প্রবেশে বিভিন্ন বিধিনিষেধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

গত ১২ আগস্ট চিকিৎসা সহায়তা সংস্থা এমএসএফও সতর্ক করে জানায়, ইঞ্জিনের তেল ও খুচরা যন্ত্রাংশ প্রবেশে বিধিনিষেধের কারণে গাজার হাসপাতালগুলোর জেনারেটর, অ্যাম্বুলেন্স ও পানি সরবরাহব্যবস্থা হুমকির মুখে রয়েছে। সংস্থাটির কয়েকটি চিকিৎসাকেন্দ্রে এক মাস চালানোর মতো ইঞ্জিনের তেলও নেই।

এমএসএফ জানায়, গত ৫ আগস্ট দেইর আল-বালাহর একটি ফিল্ড হাসপাতালে তাদের একটি জেনারেটর বিকল হয়ে যায়। এরপর বিদ্যুৎ ব্যবহারে রেশনিং করতে বাধ্য হন চিকিৎসাকর্মীরা। এতে অপারেশন থিয়েটার, জীবাণুমুক্তকরণ ও এক্স-রে সেবা ব্যাহত হয়।

সংস্থাটি সতর্ক করেছে, জেনারেটর বিকল হলে ইনকিউবেটরে থাকা নবজাতক, অক্সিজেননির্ভর রোগী এবং জীবনরক্ষাকারী অস্ত্রোপচারের প্রয়োজন থাকা ব্যক্তিরা সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানি নারীর প্রেমে ভারতীয় নৌসেনা, ফাঁস করে দিলেন ‘গোপন তথ্য’

পাকিস্তানি এক নারী গোয়েন্দার প্রেমে পড়ে ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য ফাঁসের অভিযোগে এক নৌসেনাকে আটক করেছে দেশটির পুলিশ। রোববার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম...

রাড্ডাকাণ্ডে সরাসরি জড়িত ৪০ জনের তালিকা গোয়েন্দাদের হাতে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত অন্তত ৪০ জনের তালিকা তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা...

Related Articles

নিখোঁজ মেয়ের শোকে মায়ের মৃত্যু: ১৭ দিনেও উদ্ধার হয়নি শরীয়তপুরের শিমু

শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...

‘পবিত্রকরণের’ নামে শিকলে বেঁধে নারীকে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৯

ভারতের গুজরাট রাজ্যে অন্ধবিশ্বাস ও কুপমন্ডূকতার নামে এক নারীর ওপর নারকীয় নির্যাতন,...

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর আজ: সুপ্রিম কোর্টে ঝুলে আছে বিচার

পুরো দেশকে স্তব্ধ ও বিবেককে নাড়িয়ে দেওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী...

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয়...

;