Home সাম্প্রতিক বাস উল্টে পথচারীদের ওপর পড়ল, প্রাণ গেল স্কুলছাত্রীর
সাম্প্রতিক

বাস উল্টে পথচারীদের ওপর পড়ল, প্রাণ গেল স্কুলছাত্রীর

Share
Share

ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পথচারী ও শিক্ষার্থীদের ওপর উঠে গেলে ফাতেমা আক্তার সুরাইয়া (১২) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭–৮ জন শিক্ষার্থী আহত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ফেনী–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতেমা আক্তার সুরাইয়া দাগনভূঞা উপজেলার চানপুর গ্রামের মোহাম্মদ হানিফের মেয়ে। আহতদের মধ্যে রাইসা আক্তার (১৪) ও নুসরাত জাহান (১২) গুরুতর আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলোনিয়া হাইস্কুলের কয়েকজন শিক্ষার্থী সড়কের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ফাতেমা নিহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন বাসটি ভাঙচুর করেন। এতে মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কবীর আহম্মেদ বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে সিলোনিয়া বাজার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে ফাতেমা আক্তার সুরাইয়া ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি সিলোনিয়া হাইস্কুল মাঠে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের...

কেমন হলো ভারত-ব্রাজিলের একাদশ, এক নজরে দেখে নিন

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ভারত–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা হয়েছে। ভারতের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামছে ব্রাজিলের জাতীয় ফুটবল দল।...

Related Articles

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয়...

এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে নির্যাতন: নিরাপত্তাকর্মী আটক

রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে মারধরের ঘটনায়...

মেয়েকে ধর্ষণ করতেন মায়ের স্বামী, ভিডিওর ভয় দেখিয়ে ‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও

ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা ওরফে লাল...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন...

;