আগামী পাঁচ বছরের জন্য নিজেকে কুষ্টিয়া সদর আসনের ‘প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা।
শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের সংসদীয় এলাকার মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে তাঁকে এ কথা বলতে শোনা যায়।
ভিডিওতে আমির হামজা বলেন, ‘আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী। যে বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে? আর ফেরেশতারা গিয়ে বলে, আর দলের মানুষ নাচে, আর বলে না করে দিয়েছে। সে কি তার বাপের টাকা নিয়ে এসে কাজ করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।’
ভিডিওটি শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার কোনো একটি অনুষ্ঠানে ধারণ করা হয়েছে বলে জানা গেছে। তবে কোন অনুষ্ঠানে বক্তব্যটি দেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদারত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্য আমির হামজা ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এবং কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মধ্যে টানাপোড়েন চলছে। তাঁকে ইঙ্গিত করেই আমির হামজা ওই বক্তব্য দিয়েছেন বলে মনে করছেন স্থানীয় অনেকে।
যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিষয়ে...
ByDesk ReportAugust 14, 2026ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন...
ByDesk ReportAugust 14, 2026রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার...
ByDesk ReportAugust 15, 2026ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির...
ByDesk ReportAugust 15, 2026গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর...
ByDesk ReportAugust 15, 2026মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাজী সাখাওয়াত হোসেন...
ByDesk ReportAugust 15, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment